Mamata Banerjee: ‘প্রেসিডেন্ট দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে, আমরা কখনও এরকম করি না’, এবার ছবি তুলে ধরলেন মমতা
রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল নিয়ে যে বিতর্ক, তাতেও বেসরকারি সংস্থার দিকেই দায় ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "শিলিগুড়িতে অনুষ্ঠানস্থল নিয়ে রাজ্য়ের কোনও দায় নেই। এটা অর্গানাইজারদের সমস্যা। তারা রাজ্য সরকারকে কিছু বলেনি। আমাদের দোষ দেবেন না।"

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমান করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এমন অভিযোগে উত্তাল জাতীয় রাজনীতি। সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার ছবি তুলে ধরে মোদী-শাহদের বিরুদ্ধে পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার ধর্না মঞ্চে একটি ফ্লেক্স তুলে ধরেন তৃণমূলের নেতা-নেত্রীরা। সেখানে যাচ্ছে, একটি চেয়ারে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অপর চেয়ারে বসে আছেন লালকৃষ্ণ আদবানি আর পাশে দাঁড়িয়ে আছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই ছবি দেখিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করেছেন, কীভাবে রাষ্ট্রপতিকে অপমান করেছেন মোদী। তিনি বলেন, “প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন আর প্রধানমন্ত্রী বসে, আমরা কখনও এরকম করি না।”
শুধু তাই নয়, রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল নিয়ে যে বিতর্ক, তাতেও বেসরকারি সংস্থার দিকেই দায় ঠেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “শিলিগুড়িতে অনুষ্ঠানস্থল নিয়ে রাজ্য়ের কোনও দায় নেই। এটা অর্গানাইজারদের সমস্যা। তারা রাজ্য সরকারকে কিছু বলেনি। আমাদের দোষ দেবেন না।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরে দুটি ইস্যুতে মূলত বিতর্ক তৈরি হয়। প্রথমত, অনুষ্ঠানস্থল নিয়ে প্রশ্ন তোলেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে প্রোটোকল নিয়েও প্রশ্ন ওঠে। কেন রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে গেলেন না মুখ্যমন্ত্রী? আজ, রবিবার এই ইস্যুতে চড়া সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন একজন মহিলা মুখ্যমন্ত্রীকে চূড়ান্ত অপমান করা হয়েছে। দেশ ক্ষমা করবে না।” এরপরই পাল্টা তোপ দাগেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিন তৃণমূল মনে করিয়ে দিয়েছে যে সংসদ ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হয়নি।
