AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dakhineswar Metro: মাঝপথে নামিয়ে দেওয়া হল যাত্রীদের, সকালের পর সন্ধ্যায় মেট্রোয় চরম দুর্ভোগ

Kolkata Metro: নতুন মেট্রো রুট চালু হওয়ার পর থেকেই ব্লু লাইন বা পুরনো লাইনে মেট্রোতে বারবার বিভ্রাট ঘটছে। পরিষেবা নিয়ে অভিযোগ তুলছেন যাত্রীরা।

Dakhineswar Metro: মাঝপথে নামিয়ে দেওয়া হল যাত্রীদের, সকালের পর সন্ধ্যায় মেট্রোয় চরম দুর্ভোগ
মেট্রো স্টেশনের বাইরে ভিড়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 28, 2025 | 7:58 PM
Share

কলকাতা: সন্ধ্যার ব্যস্ত সময়ে ফের বিভ্রাট কলকাতা মেট্রোতে। মাঝপথে দাঁড় করিয়ে দিতে হল ট্রেন। নামিয়ে দেওয়া হল যাত্রীদের। একাধিক স্টেশনে একই অবস্থা। প্লাটফর্মে উপচে পড়া ভিড়। অফিস থেকে ফেরার পথে হয়রানির শিকার নিত্যযাত্রীরা। মূলত ব্লু লাইন অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর মেট্রো লাইনের যাত্রীরাই এই দুর্ভোগের শিকার।

বৃহস্পতিবার সকালে পরিস্থিতি এমন হয়েছিল যে ৪০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও ঢুকছিল না কোনও মেট্রো। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। সোমবারও শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে সিগন্যালিংয়ের সমস্যা দেখা দিয়েছিল। বিপাকে পড়েছিলেন যাত্রীরা। বৃহস্পতিবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

সন্ধ্যায় বহু মানুষ অফিস থেকে ফেরার জন্য মেট্রোর উপর ভরসা করেন। এসপ্লানেড, টলিগঞ্জ, শোভাবাজারের মতো স্টেশনে দুর্ভোগে পড়েন তাঁরা।

শোভাবাজার মেট্রো স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় মেট্রো রেক। মেট্রো এগোতে না পারায় যাত্রীদের প্রত্যেককে নামিয়ে দেওয়া হয়। টলিগঞ্জেও দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল মেট্রো। লাইন ক্লিয়ার না থাকায় শহীদ ক্ষুদিরামের দিকে এগোতে পারছিল না ট্রেন। পরে পরপর সব স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে।

যাত্রীদের একাংশের অভিযোগ, রোজ একটা বিশেষ সময়ে টলিগঞ্জে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। ফলে পরের যে ট্রেন যখন ঢুকছে, তাতে সবাই ওঠার চেষ্টা করছে। ফলে সেটির দরজা বন্ধ হচ্ছে না। ট্রেন লেট হচ্ছে।

Follow Us
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা