AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee: ‘রচনাকে নিয়ে যেতে গেলে টাকা দিতে হয়’, এ কথা শুনলেই কী করবেন, বলে দিলেন সাংসদ

Rachna Banerjee: হুগলির মানুষের উদ্দেশে তিনি লিখেছেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গেলে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। কেউ যদি তাঁর নাম করে টাকা চায়, তাহলে তাঁর দেওয়া ফোন নম্বরে সরাসরি জানাতে হবে বলে জানিয়েছেন রচনা।

Rachna Banerjee: 'রচনাকে নিয়ে যেতে গেলে টাকা দিতে হয়', এ কথা শুনলেই কী করবেন, বলে দিলেন সাংসদ
রচনা বন্দ্যোপাধ্যায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 23, 2025 | 8:27 PM
Share

হুগলি: হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে কোথাও আমন্ত্রণ করে নিয়ে যেতে গেলে নাকি টাকা দিতে হয়! এমন প্রচার শুরু হয়েছে বলে, তা খণ্ডন করলেন হুগলির সাংসদ রচনা। পুজোর আগে অন্যান্য নেতা-নেত্রীদের মতো সাংসদেরও অনেক জায়গায় আমন্ত্রণ রয়েছে। সেই আমন্ত্রণে কবে যাবেন, সেটাও জানিয়ে দিলেন রচনা।

ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গা পূজায় তাঁর সংসদীয় এলাকায় যাঁরা তাকে আমন্ত্রণ করেছেন, সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিনি তাঁদের জন্য সময় দেবেন বলে জানিয়েছেন।

হুগলির মানুষের উদ্দেশে তিনি বলেছেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গেলে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। কেউ যদি তাঁর নাম করে টাকা চায়, তাহলে তাঁর দেওয়া ফোন নম্বরে সরাসরি জানাতে হবে বলে জানিয়েছেন রচনা। সুগন্ধায় তাঁর যে সাংসদ অফিস রয়েছে, সেখানে গিয়েও অভিযোগ জানানো যেতে পারে বলে জানান তিনি।

হুগলির সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তিনি কেন তাঁর সংসদীয় এলাকায় কম সময় দিচ্ছেন, সেই কারণও কয়েকদিন আগে ব্যাখ্যা করেছিলেন রচনা। বলেছিলেন, দিদি নম্বর ওয়ানের শুটিং, সংসদে অধিবেশনের কারণে সবসময় হুগলিতে উপস্থিত থাকতে পারেন না তিনি। তবে চেষ্টা করেন বিভিন্ন আমন্ত্রণে সাড়া দিতে।

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?