AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast: দুয়ারে নিম্নচাপ, রাতারাতি ভোল বদলাবে দক্ষিণের আকাশ, বৃষ্টি শুরু হতে চলেছে কোন কোন জেলায়

Rain Forecast: হাওয়া অফিস বলছে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার পশ্চিমের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম।

Rain Forecast: দুয়ারে নিম্নচাপ, রাতারাতি ভোল বদলাবে দক্ষিণের আকাশ, বৃষ্টি শুরু হতে চলেছে কোন কোন জেলায়
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 6:29 PM
Share

কলকাতা: দক্ষিণবঙ্গে যে যে জায়গা বাকি ছিল তাও ঢাকা পড়েছে মৌসুমী বায়ুর চাদরে। সোজা কথায় শুক্রবারই বাকি থাকা কাজ সাড়া হয়েছে। গোটা বাংলাতেই বর্ষা হাজির, ঘোষণা মৌসম ভবনের। এরইমধ্যে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূল অঞ্চলে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। তাতেই মুখ ভার বাংলার আকাশের। 

হাওয়া অফিস বলছে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার পশ্চিমের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম। একইসঙ্গে দক্ষিণের আরও ৭ জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। তালিকায় আছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর।

রবিবারও দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। নিম্নচাপের বৃষ্টিতে গরমের দাপট কমার আশা রয়েছে। তবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিন উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আলিপুরদুয়ার। ১ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে। বাকি জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আপাতত তিন তারিখ পর্যন্ত একই ছবি দেখা যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?