AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajnath Singh: ফ্রান্সের রাষ্ট্রপতি ভারতের UPI ব্যবস্থার প্রশংসা করেছেন: রাজনাথ

প্রতিরক্ষামন্ত্রী এও বলেছেন, "UPI-এর সূচনার সময় মনে করা হচ্ছিল এর সফলতা ভারতে সম্ভব নয়। কেউ আবার জিজ্ঞাসা করছিলেন এতে গরিব মানুষের সুবিধা কীভাবে হবে? ১০ বছর ধরে দেশে UPI ব্যবস্থা চলছে। অগস্টেই ২৩.৬৬ বিলিয়ান ট্রান্সজ্যাকশন হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি খুব প্রশংসা করেছেন। তাই UPI এখন অনেকে দেশে চালু হচ্ছে। এটি প্রযুক্তি নয়, বিপ্লব এনেছে।"

Rajnath Singh: ফ্রান্সের রাষ্ট্রপতি ভারতের UPI ব্যবস্থার প্রশংসা করেছেন: রাজনাথ
রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Updated on: Sep 16, 2026 | 5:06 PM
Share

কলকাতা: কলকাতায় এসেছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। উপলক্ষে শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। সেই অভিযানের সূচনা করতেই কলকাতায় হাজির প্রতিরক্ষামন্ত্রী। তিলোত্তমায় বসে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা রাজনাথের গলায়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ কীভাবে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে তা আরও একবার দেশবাসীকে মনে করালেন রাজনাথ।

এ দিন, প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “প্রথমবার বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে। নতুন সরকার ভাল কাজ করছে। অন্য রাজ্যে খুব প্রশংসা হচ্ছে। আমি আত্মবিশ্বাসী শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিকশিত ভারতের অংশ হবে।” তিনি আরও বলেন, ” প্রথমবার লালকেল্লা থেকে পুরো বন্দে মাতরম গাওয়া হল। এটা তো বাংলাকেও সম্মান দেওয়া। প্রধানমন্ত্রী সব সময় নিজের আগে দেশের কথা ভাবেন। সেই কারণে NDA সেবা সংকল্প অভিযান পালন করব।”

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “কেউ কেউ আছেন যদি কখনও বিরোধিতা দেখেন তখন সেই রাস্তা থেকে সরে যান। মোদীজীর প্রচুর বিরোধিতা হয়। তবে উনি কখনও পিছু পা হননি। উনি উল্টে দেশের ভবিষ্যত কীভাবে সুরক্ষিত করা যায় সেই কথা ভাবেন।” তিনি আরও বলেন, “৫৯ কোটির বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মধ্যে মহিলাদের অ্যাকাউন্ট বেশি। বিভিন্ন বিরোধিতার পরও জনধন যোজনা চালু করেন প্রধানমন্ত্রী।”

প্রতিরক্ষামন্ত্রী এও বলেছেন, “UPI-এর সূচনার সময় মনে করা হচ্ছিল এর সফলতা ভারতে সম্ভব নয়। কেউ আবার জিজ্ঞাসা করছিলেন এতে গরিব মানুষের সুবিধা কীভাবে হবে? ১০ বছর ধরে দেশে UPI ব্যবস্থা চলছে। অগস্টেই ২৩.৬৬ বিলিয়ান ট্রান্সজ্যাকশন হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রপতি খুব প্রশংসা করেছেন। তাই UPI এখন অনেকে দেশে চালু হচ্ছে। এটি প্রযুক্তি নয়, বিপ্লব এনেছে।”

Follow Us