AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: জামিন পেলেই লন্ডনে চলে যেতে পারেন শাহজাহান, আদালতে শঙ্কা ইডির

Sheikh Sahajahan: শুক্রবার সন্দেশখালির শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি ছিল আদালতে। সেই মামলার শুনানিতে এদিন ফের একবার শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে ইডি। তখনই এই আশঙ্কার কথা শোনান ইডির আইনজীবীর মুখে। ইডির তরফে আইনজীবী জানান, 'আগাম জামিনের বিরোধিতা করা হচ্ছে কারণ, জামিন পেলে যদি লন্ডনে চলে যান, তাহলে মামলা ভেস্তে যেতে পারে।'

Sandeshkhali: জামিন পেলেই লন্ডনে চলে যেতে পারেন শাহজাহান, আদালতে শঙ্কা ইডির
শাহজাহান শেখImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 23, 2024 | 5:58 PM
Share

কলকাতা: শেখ শাহজাহান জামিন পেলে লন্ডনে চলে যেতে পারেন, এমনই আশঙ্কার সুর এবার শোনা গেল ইডির আইনজীবীর গলায়। শুক্রবার ইডির বিশেষ আদালতে সন্দেশখালির শেখ শাহজাহানের আগাম জামিন মামলার শুনানি ছিল আদালতে। সেই মামলার শুনানিতে এদিন ফের একবার শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে ইডি। তখনই এই আশঙ্কার কথা শোনান ইডির আইনজীবীর মুখে। ইডির তরফে আইনজীবী জানান, ‘আগাম জামিনের বিরোধিতা করা হচ্ছে কারণ, জামিন পেলে যদি লন্ডনে চলে যান, তাহলে মামলা ভেস্তে যেতে পারে।’

একইসঙ্গে আদালতে ইডির তরফে এই প্রশ্নও তোলা হয় যে দোষী না হলে, কেন পালিয়ে বেরোচ্ছেন শেখ শাহজাহান? ইডির আইনজীবী এদিন শাহজাহানের নামের সঙ্গে একাধিক বিশেষণ যুক্ত করা হয়। শাহজাহানের প্রসঙ্গে বলতে গিয়ে ইডির আইনজীবী বলেন, তিনি ‘ব্লু আয়েড বয়’, ‘টক অব দ্য টাউন’। শাহজাহানের আগাম জামিনের আবেদনের বিরোধিতা করে ইডি এদিন আবারও সেই তদন্তকারী অফিসারদের উপর উন্মত্ত জনতার চড়াও হওয়ার প্রসঙ্গ টেনে এনা হয়। বোঝানো হয়, শাহজাহান ‘ক্ষমতাবান’, তিনি পনেরো মিনিটে তিন হাজার লোক জড়ো করে ফেলতে পারেন।

এমনকী স্থানীয় স্তরে শাহজাহানের বিরুদ্ধে অতীতে অপরাধের অভিযোগের পরেও যে শাহজাহান অধরা, সেই দাবিও করা হয় ইডির তরফে। ইডির আইনজীবী এদিন দাবি করেন, ‘পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। খুনের ধারাতে মামলার পরেও গ্রেফতার হয়নি শাহজাহান।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আরও বলেন, ‘সরকারি দফতরে হামলার ঘটনাতেও শাহজাহানের সরাসরি যোগ রয়েছে। এই মামলাতে পুলিশের তরফে তাকে ফেরার ঘোষণা করা হয়েছে।’ ইডির তরফে দাবি করা হয়, অন্তত চারটি এফআইআর রয়েছে শাহজাহানের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে। এর মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত, সরকারি কর্মীকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগ, দাবি ইডির আইনজীবীর।

আগের দিনের মামলার শুনানির সময়ও শাহজাহানের আইনজীবী বলেছিলেন, তাঁর মক্কেলকে যেন সমন ইস্যু করা না হয়, কিংবা বলা হোক আগাম জামিনের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন তাঁর মক্কেলকে গ্রেফতার করা না হয়। আজও মামলার শুনানির সময় শাহজাহানের আইনজীবী আইনি রক্ষা কবচ চান তাঁর মক্কেলের জন্য। তদন্তে সহযোগিতারও আশ্বাস দেন শাহজাহানের আইনজীবী।

Follow Us
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম