AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Banerjee: তৃণমূল-কংগ্রেস মিশে গেলে ঋতব্রতদের কী হবে? কী বললেন বিধায়ক

Mamata-Sonia Meeting: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ৮০ জন তৃণমূল বিধায়ক নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ৬০ জনকে নিয়েই নতুন ব্লক তৈরির কথা ঘোষণা করেন ঋতব্রত। পরবর্তীতে আরও ৪ জন যুক্ত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। তবে সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি।

Ritabrata Banerjee: তৃণমূল-কংগ্রেস মিশে গেলে ঋতব্রতদের কী হবে? কী বললেন বিধায়ক
ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 10, 2026 | 6:09 PM
Share

কলকাতা: জাতীয় রাজনীতিতে বড় জল্পনা। কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে তৃণমূল। সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরেই বেড়েছে জল্পনা। যদি সেই জল্পনা সত্যি হয়, তাহলে রাজ্য়ে এবং জাতীয় স্তরে তৃণমূলের ভবিষ্যৎ কী হবে, যাঁরা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেছেন, তাঁদের ভবিষ্যৎই বা কী হবে! প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কী বলছেন ‘আসল তৃণমূল’-এর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)?

এই বিষয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, “কে, কার সঙ্গে, কোথায় বৈঠক করছে, তাতে কিছু যায় আসে না। সংখ্যাটা ৬৪ পেরিয়ে গিয়েছে। কাল কেউ এলে ৬৫ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরাই তো তৃণমূল। আমরা কংগ্রেসের সঙ্গে মিশছি না। আমি যতদূর জানি, তাতে সংখ্যাগরিষ্ঠ এমপি-এমএলএ মিশছে না।”

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ৮০ জন তৃণমূল বিধায়ক নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ৬০ জনকে নিয়েই নতুন ব্লক তৈরির কথা ঘোষণা করেন ঋতব্রত। পরবর্তীতে আরও ৪ জন যুক্ত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। তবে সেই নাম এখনও প্রকাশ্যে আসেনি। সব মিলিয়ে বিরোধী হিসেবে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ঋতব্রতদের। অন্যদিকে, কংগ্রেসের ২ বিধায়ক রয়েছে বিধানসভায় আর মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলে থাকছেন ১৬ জন। ফলে তৃণমূলের সঙ্গে কংগ্রেস মিশলেও সংখ্যাটা ঋতব্রতদের ছাড়িয়ে যেতে পারবে না। তবে সংসদের ক্ষেত্রে হিসেবটা হবে অন্যরকম।

এই জল্পনা নিয়ে তৃণমূল এখনও মুখ খোলেনি। মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, দুই শীর্ষ নেত্রীর বৈঠক হয়েছে। দফায় দফায় বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সিদ্ধান্তের ব্যাপারে নেত্রীই কথা বলবেন।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…