AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur Rally: ‘আমরা ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র ধরি’, যাদবপুরে মুখ্যমন্ত্রীর মিছিলে দলে দলে হাজির নাগা সন্ন্যাসীরা

Suvendu Adhikari Rally: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআই-এর সংঘর্ষের জল গড়ায় অনেকদূর। সেই যাদবপুরেই বুধবার গেরুয়া সম্মান যাত্রার আয়োজন করা হয়েছে। উপস্থিত হয়েছেন বহু সাধু-সন্ত। গেরুয়া পোশাকে হাজির হয়েছেন শুভেন্দু অধিকারী।

Jadavpur Rally: ‘আমরা ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র ধরি’, যাদবপুরে মুখ্যমন্ত্রীর মিছিলে দলে দলে হাজির নাগা সন্ন্যাসীরা
যাদবপুরের মিছিলে নাগা সন্ন্যাসীরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 5:39 PM
Share

কলকাতা: গেরুয়াকে অসম্মান করা হচ্ছে, দেশ-বিরোধী কার্যকলাপ চলছে। এই দাবি তুলেই বুধবার বিকেলে যাদবপুরে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘গেরুয়া সম্মান যাত্রা’ শীর্ষক সেই মিছিলে দলে দলে যোগ দিলেন নাগা সন্ন্যাসীরা। মূলত সাগরমেলার সময় যে সাধুদের উপস্থিতি চোখে পড়ে, তাঁরাই এদিন মিছিলের অংশ। তাঁরা বলছেন, “আমরা অষ্টধারী নাগা সন্ন্যাসীরা দেশের জন্য জীবনদান করেছি।”

গোলপার্ক থেকে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত হবে মিছিল। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের কাছেই শেষ হবে সেই মিছিল। মিছিলের পুরোভাগে রয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর পরণে রয়েছে গেরুয়া পোশাক। উপস্থিত রয়েছেন একাধিক বিজেপির নেতা-মন্ত্রী।

কেন যাদবপুরে এমন একটি মিছিলের প্রয়োজন পড়ল? এই প্রশ্নের মুখে এক নাগা সন্ন্যাসী বলেন,  “গেরুয়া বসনকে অপমান করা হয়েছে। আমরা অষ্টধারী নাগা সন্ন্যাসীরা মুঘলদের আমলে অস্ত্র ধরেছি। ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র ধরেছি। তবু কেন আমাদের অপমান করা হচ্ছে? কোনও বুদ্ধিজীবী, কোনও রাজনৈতিক নেতা প্রতিবাদ জানাননি। মুখ্যমন্ত্রী যে ইএ উদ্যোগ নিয়েছেন, তাই তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। ওঁর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।” কেউ কেউ দাবি করলেন, অপশক্তিকে দমন করতে, মহাশক্তিকে জাগ্রত করতে হবে, তাই এই গেরুয়া-মিছিল।

স্বামী বিবেকানন্দের ছবি ও বাণী নিয়ে মিছিলে নেমেছেন সন্তরা। মিছিল শেষে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। উপস্থিত আছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়রাও।

Follow Us