AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ESIC Update: ESI উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর, এই কাজ না করলে ফ্রি-তে চিকিৎসা পেতে সমস্যা হবে অনেক

ESI Free Medical Treatment: এই স্কিম হল ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক পরিচালিত একটি সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য বিমা প্রকল্প। মূলত যে কর্মীদের মাসিক বেতন ২১ হাজার টাকার কম, তারা ইএসআইসি স্কিমের অধীনে সুবিধা পান। কর্মী ও সংস্থাকে সমান হারে অনুদান দিতে হয়।

ESIC Update: ESI উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর, এই কাজ না করলে ফ্রি-তে চিকিৎসা পেতে সমস্যা হবে অনেক
প্রতীকী চিত্র।Image Credit: TV9 বাংলা
| Updated on: Sep 09, 2026 | 5:06 PM
Share

নয়া দিল্লি: চাকরিরতদের জন্য স্বাস্থ্য সুরক্ষা ও পরিষেবা দিতে তৈরি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স (ESIC) বা ইএসআইসি (ESIC) স্কিম। ইএসআইসি নিয়ে রয়েছে বড় একটি আপডেট। এই বিষয়ে জানা না থাকলে, পরবর্তীতে ইএসআইসি স্কিমের অধীনে চিকিৎসা পেতে অসুবিধা হবে।

এই স্কিম হল ভারত সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক পরিচালিত একটি সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য বিমা প্রকল্প। মূলত যে কর্মীদের মাসিক বেতন ২১ হাজার টাকার কম, তারা ইএসআইসি স্কিমের অধীনে সুবিধা পান। কর্মী ও সংস্থাকে সমান হারে অনুদান দিতে হয়। যে কর্মচারীদের দৈনিক গড় মজুরি ১৭৬ টাকার কম, তাদের নিজেদের কোনও অংশ দিতে হয় না।

কী আপডেট?

কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার ইএসআইসি-র আইডেন্টিটি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে।  সকল কর্মী ও তাদের উপরে নির্ভরশীলদের (dependents) ইএসআই-র সুবিধা পেতে আধার কার্ড লিঙ্ক করতেই হবে।

কেন আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে?

কোড অব সোশ্য়াল সিকিউরিটি ২০২০-র ১৪২ ধারার অধীনে আধার ভিত্তিক আইডেন্টিফিকেশন সিস্টেমের জন্য আধার কার্ড লিঙ্ক করা বাধ্য়তামূলক করা হয়েছে।

  • মূলত স্বাস্থ্যবিমার সুবিধাপ্রাপ্ত ব্যক্তির নাম যাতে ডুপ্লিকেট না করা হয় এবং প্রতারণা না হয়, তার জন্য এই পদক্ষেপ।
  • ই-কেওয়াইসি-র অধীনে সঠিক উপভোক্তাই যাতে ইএসআই-র সুবিধা পান, তা নিশ্চিত করা।
  • হাসপাতালে চিকিৎসা পেতে বা অন্য কোনও আর্থিক সুবিধা পেতে যাতে অসুবিধা না হয়।

কীভাবে ইএসআইসি আইডি কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন?

  • প্রথমে ইএসআইসি ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে “ইনসিওরড পার্সনস অ্যান্ড বেনেফিসিয়ারিস” (Insured Persons and Beneficiaries) ক্লিক করতে হবে।
  • এবার ইএসআইসি আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
  • এবার “আধার সিডিং ফর আইপি” অপশন সিলেক্ট করতে হবে।
  • এবার ওটিপি ভেরিফিকেশন করুন আধার নম্বর বসিয়ে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে।
  • এই ভেরিফিকেশন হলেই লিঙ্ক হয়ে যাবে।
  • এখনও পর্যন্ত আধার নম্বর লিঙ্ক করার কোনও ডেডলাইন দেওয়া হয়নি।

ইএসআইসি-তে কী কী সুবিধা পাওয়া যায়?

  • বিনামূল্যে চিকিৎসা (Medical Benefit): যে কর্মীর নামে বিমা এবং তাঁর ওপর নির্ভরশীল পরিবার (স্বামী/স্ত্রী, সন্তান ও বাবা-মা) ইএসআই হাসপাতাল ও ডিসপেনসারিতে বিনামূল্যে সম্পূর্ণ চিকিৎসা পান।
  • আর্থিক সাহায্য- অসুস্থতার কারণে কাজে যেতে না পারলে, বছরে সর্বোচ্চ ৯১ দিন পর্যন্ত বেতনের ৭০ শতাংশ আর্থিক সাহায্য মিলবে।
  • মাতৃত্বকালীন সুবিধা (Maternity Benefit): গর্ভবতী মহিলারা ২৬ সপ্তাহ পর্যন্ত ১০০ শতাংশ বেতনের সুযোগ-সুবিধা পান।

Follow Us