AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik Bhattacharya: ‘আবেগ আহত হলে পার্টি চিন্তাভাবনা করবে’, নেতাজি ইস্যুতে বার্তা শমীকের

Netaji Subhash Chandra Bose: অনন্ত মহারাজ বারবার বলেছেন, তিনি কোনও মিথ্যা কথা বা বানানো কথা বলেননি। বই তথা রেকর্ডে যা লেখা আছে, সেটাই বলেছেন মাত্র। তিনি দাবি করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্রের কোনও ভূমিকাই নেই স্বাধীনতা সংগ্রামে। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা বলেন তিনি।

Samik Bhattacharya: 'আবেগ আহত হলে পার্টি চিন্তাভাবনা করবে', নেতাজি ইস্যুতে বার্তা শমীকের
শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 14, 2026 | 11:14 AM
Share

কলকাতা: নেতাজিকে অসম্মান ইস্যুতে গত কয়েকদিন ধরে তুমুল চর্চা চলেছে রাজ্য রাজনীতিতে। নিন্দার ঝড় উঠেছে সব মহলে। সেই আবহেই এবার নেতাজি প্রসঙ্গে বার্তা দিলেন বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বার্তা দেওয়ার পরও নিজের বক্তব্যে অনড় থেকেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়ার পর, ক্ষমা চেয়েছেন বিজেপি সাংসদ। এবার কি তাঁর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ? উঠেছে প্রশ্ন।

অনন্ত মহারাজ বারবার বলেছেন, তিনি কোনও মিথ্যা কথা বা বানানো কথা বলেননি। বই তথা রেকর্ডে যা লেখা আছে, সেটাই বলেছেন মাত্র। তিনি দাবি করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্রের কোনও ভূমিকাই নেই স্বাধীনতা সংগ্রামে। বৃহস্পতিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই কথা বলেন তিনি। সাংসদ দাবি করেন, রেকর্ডে যদি নেতাজির ভূমিকার কথা থাকত, তাহলে তিনি বলতেন, কিন্তু সেরকম কিছু লেখা নেই। শুক্রবার সকালে নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি।

একটি ভিডিয়ো বার্তায় শমীক ভট্টাচার্য বলেন, “প্রত্যেক জাতীয়তাবাদী মানুষের অন্তরে রয়েছেন নেতাজি। নেতাজি নেতাদের নেতা। কংগ্রেস থেকে বিতাড়িত না করা হলে তিনি বলতে পারতেন, ভারত এক থাকবে, বিভাজন হত না। বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন নেতাজি। তিনি থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হত না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে নেতাজি তাঁর কালজয়ী ব্যক্তিত্বে রয়ে গিয়েছেন।” তিনি বার্তা দিয়ে বলেন, “নেতাজিকে নিয়ে মানুষের আবেগে যদি আঘাত লাগে, তাহলে পার্টি ভাবনাচিন্তা করবে।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা