AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তারিখ পে তারিখ’! সারদা মামলায় সিবিআইয়ের উপর ক্ষুব্ধ হাইকোর্ট

এর আগে বিনয় মিশ্রের (Binay Mishra) মামলা থেকে শুরু করে সাম্প্রতিক বেশ কয়েকটি ক্ষেত্রে সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল।

'তারিখ পে তারিখ'! সারদা মামলায় সিবিআইয়ের উপর ক্ষুব্ধ হাইকোর্ট
ফাইল ছবি
| Updated on: Jun 15, 2021 | 3:32 PM
Share

কলকাতা: আরও একটা তারিখ চাইল সিবিআই। আজকাল আদালতে সিবিআইয়ের আবেদন শুনলে হিন্দি ছবির এমন সংলাপই মনে আসছে আইনজীবীদের একাংশেরও। মঙ্গলবার সারদাকাণ্ডে (Saradha Scam) অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের মামলা শুনানি পিছনোর আর্জি জানায় সিবিআই। আর সেই আর্জি শুনে রীতিমত বিরক্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। বার বার বিভিন্ন মামলার ক্ষেত্রে শুনানি পিছনো নিয়ে সিবিআইয়ের এই আর্জিতে কার্যত অসন্তুষ্ট আদালত। এর আগে বিনয় মিশ্রের মামলা থেকে শুরু করে সাম্প্রতিক বেশ কয়েকটি ক্ষেত্রে সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। দেবযানী-জামিন মামলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি।

মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে দেবযানী মুখোপাধ্যায়ের জামিনের শুনানি শুরু হয়। তার আইনজীবীরা বলেন, ২০১৩ সালে গ্রেফতার করা হয়েছে একজনকে। এখনও পর্যন্ত ‘ট্রায়াল’ই শুরু হয়নি। অথচ এই মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযুক্তরা বহু আগেই জামিন পেয়ে গিয়েছেন। দেবযানী ছিলেন ওই সংস্থার একজন জুনিয়র এক্সিকিউটিভ। যদিও পরবর্তী ক্ষেত্রে তিনি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান।

আরও পড়ুন: শুভেন্দুর রাজভবন সফরের পরদিনই শাহি-সাক্ষাতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল, কথা হতে পারে কোবিন্দ-মোদীর সঙ্গেও

এদিন প্রাথমিক শুনানির মধ্যেই সিবিআই মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে। রীতিমত রাগত স্বরে বিচারপতি বলেন, এটা চিট ফান্ড মামলা নয় যে বারবার স্থগিত হবে। বুধবারই আদালত মামলা শুনবে।

Follow Us
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
LIVE: বীরভূমে ১১-০ জয়ের ডাক অমিত শাহের, বললেন হুমায়ুনের বাবরির কথাও
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'বীরভূমে এবার ১১-তে ১১!', বঙ্গজয়ের সংকল্প অমিত শাহের
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?