Sarbari Mukherjee: পেন দিয়ে মুখে আঁকিবুকি, ছবি বিকৃত করার অভিযোগে থানায় ছুটলেন শর্বরী

Sarbori Mukherjee Photo: সিপিএমের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যাদবপুরের বিজেপি কর্মীদের দাবি, এলাকার বিধায়কের কাজকর্মে বিরোধীদের একাংশ অস্বস্তিতে রয়েছে। তাঁদের স্পষ্ট অভিযোগ, 'দিমাগি নকশাল' মানসিকতার লোকেরাই এই কাজ করেছে। বিজেপি কর্মীদের আরও দাবি, এর আগেও তাঁদের দলের পতাকা, গীতা ও পৈতে ছেঁড়া বা পোড়ানোর মতো ঘটনা ঘটেছে।

Sarbari Mukherjee: পেন দিয়ে মুখে আঁকিবুকি, ছবি বিকৃত করার অভিযোগে থানায় ছুটলেন শর্বরী
শর্বরীর ছবি বিকৃত করার অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Nov 17, 2026 | 10:48 AM

কলকাতা: যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ। বিধায়কের ছবিতে আঁকা হল গোঁফ। সেইসঙ্গে পেন দিয়ে মুখে আঁকি-বুকিও কাটাও হয়। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই পাটুলি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই কাজ করেছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

যাদবপুরে গাঙ্গুলিবাগানে বিজয়ার শুভেচ্ছা বার্তার একটি ব্যানার লাগানো ছিল। ওই ব্যানারে ছিল বিধায়কের ছবি। কিন্তু, দেখা গেল সেই ছবিতে পেন দিয়ে আঁকিবুকি কাটা হয়েছে। ছবিতে আঁকা হয়েছে গোঁফ, দাঁতেও পেন দিয়ে বিকৃত করা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনার পিছনে সিপিএমের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। যাদবপুরের বিজেপি কর্মীদের দাবি, এলাকার বিধায়কের কাজকর্মে বিরোধীদের একাংশ অস্বস্তিতে রয়েছে। তাঁদের স্পষ্ট অভিযোগ, ‘দিমাগি নকশাল’ মানসিকতার লোকেরাই এই কাজ করেছে। বিজেপি কর্মীদের আরও দাবি, এর আগেও তাঁদের দলের পতাকা, গীতা ও পৈতে ছেঁড়া বা পোড়ানোর মতো ঘটনা ঘটেছে। একই ধরনের মানসিকতা থেকেই বিধায়কের ছবি বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us