AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Exam 2026: ইতিহাস পরীক্ষার আগে মায়ের সামনে মাধ্যমিক ছাত্রীর সঙ্গে ঘৃণ্য কাজ চলন্ত বাসে

Madhyamik Exam in West Bengal: বাসের অন্য যাত্রীরা বিষয়টি জানতে পারলে তারও ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তেই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে গণধোলাই দেওয়া হয়। উত্তেজনার মধ্যে খবর চলে যায় পুুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বেহালা থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

Madhyamik Exam 2026: ইতিহাস পরীক্ষার আগে মায়ের সামনে মাধ্যমিক ছাত্রীর সঙ্গে ঘৃণ্য কাজ চলন্ত বাসে
প্রতীকী ছবি Image Credit: Gemini
| Edited By: | Updated on: Feb 06, 2026 | 2:57 PM
Share

বেহালা: চলন্ত বাসে মাধ্যমিক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুর গোপালনগর থেকে বেহালাকামী ১৮সি রুটের একটি বাসে। পুরো ঘটনাই ঘটেছে নাবালিকার মায়ের সামনেই। ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বাসের মধ্যে। যদিও বাস থেকেই অভিযুক্তকে পাকড়াও করা হয়। তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। 

জানা গিয়েছে, ওই মাধ্যমিক পরীক্ষার্থী তার মায়ের সঙ্গে বাসে করে আলিপুর গোপালনগর থেকে বেহালার দিকে যাচ্ছিলেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, বাসের ভিড়ের সুযোগ নিয়ে এক ব্যক্তি তার মেয়ের গায়ে আপত্তিজনকভাবে হাত দেয়। একবার নয়, পরপর তিনবার ওই ব্যক্তি এমন আচরণ করে বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই প্রতিবাদ করেন ওই পরীক্ষার্থীর মা। তখনই একেবারে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। 

বাসের অন্য যাত্রীরা বিষয়টি জানতে পারলে তারও ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তেই অভিযুক্তকে বাস থেকে নামিয়ে গণধোলাই দেওয়া হয়। উত্তেজনার মধ্যে খবর চলে যায় পুুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বেহালা থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে শুরু হয়েছে তদন্ত। 

রাত পোহালেই ওই ছাত্রীর ইতিহাস পরীক্ষা রয়েছে। পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই ঘটনার জেরে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানাচ্ছে তার পরিবার। এ ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে নির্যাতিতার মা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। বলছেন, “তিলোত্তমা যদি সঠিক বিচার পেত, তবে অপরাধীরা এভাবে প্রকাশ্যে অপরাধ করার সাহস পেত না।”