AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HS Examination: ‘ওরা PDF দেখে পড়াশোনা করেছে’, সিলেবাস শেষ হয়নি, দেরীতে মিলেছে বই, HS নিয়ে ক্ষোভ অভিভাবকের

Kolkata: পড়ুয়াদের একাংশের দাবি, সেপ্টেম্বরের শেষে হয়েছিল তৃতীয় সেমেস্টার। তারপর ছিল দুর্গাপুজো। আর তার জন্য পড়ে গিয়েছিল পুজোর ছুটি। যার জেরে সিলেবাস শেষ করার পর্যাপ্ত সময়ই পায়ননি পড়ুয়াদের অনেকেই। নভেম্বরে বই হাতে পেয়ে কার্যত দু'মাসের প্রস্তুতিতে হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা

HS Examination: 'ওরা PDF দেখে পড়াশোনা করেছে', সিলেবাস শেষ হয়নি, দেরীতে মিলেছে বই, HS নিয়ে ক্ষোভ অভিভাবকের
উচ্চ-মাধ্যমিক পরীক্ষাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 12, 2026 | 11:03 AM
Share

কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। এই প্রথম সেমিস্টারের ভিত্তিতে উচ্চ-মাধ্যমিক। সকাল ৯টা বেজে ৫০ মিনিট দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা। তবে এবারের উচ্চ-মাধ্যমিক বাকি বছরগুলির তুলনায় আলাদা। এটি চতুর্থ সেমিস্টার। এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে। তবে পরীক্ষা দিতে আসা পড়ুয়াদের একাংশের মধ্যে বিস্তর ক্ষোভ। সিলেবাস শেষ না করেই পরীক্ষা, ক্ষোভ পড়ুয়া অভিভাবকদের।

পড়ুয়াদের একাংশের দাবি, সেপ্টেম্বরের শেষে হয়েছিল তৃতীয় সেমেস্টার। তারপর ছিল দুর্গাপুজো। আর তার জন্য পড়ে গিয়েছিল পুজোর ছুটি। যার জেরে সিলেবাস শেষ করার পর্যাপ্ত সময়ই পায়ননি পড়ুয়াদের অনেকেই। নভেম্বরে বই হাতে পেয়ে কার্যত দু’মাসের প্রস্তুতিতে হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। সমস‍্যা নিয়েই শুরু উচ্চমাধ্যমিকের বাংলা পরীক্ষা।

অর্ণব দে বলেন, “আমাদের বেশি সময় হলে ভাল হত। চল্লিশ নম্বরের জন্য পরীক্ষা দিচ্ছি। তবে এবার তো ব্যাখ্যামূলক পরীক্ষা দেব। আর একটু সময় দিলে ভাল হত।” এক অভিভাবক বলেন, “আমার মনে হয় যে বই পড়ে ওরা পরীক্ষা দেবে সেটা সময় মতো দেওয়া উচিত ছিল। বলতে গেলে ওরা পিডিএফ দেখে পড়াশোনা করেছে। দ্বিতীয় সেমিস্টার ও তৃতীয় সেমিস্টার পড়েছে পিডিএফ দেখে। আর এবার নভেম্বরের শেষের দিকে বই পেয়েছে। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেইপরীক্ষা ফেলে দিয়েছে। এতে বাচ্চাদের প্রিপারেশন ভাল করে হয়নি। সিলেবাস শেষ হয়নি। সরকারের কাছে আমার অনুরোধ একটু যদি পড়াশোনার প্রতি নজর দেন। কারণ সকলের ক্ষমতা নেই বেসরকারি মাধ্যমে পড়াশোনা করার।”

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা