AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central Force: গণনার পর আরও বেশি দিন ধরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কমিশনের

Central Force: কমিশন অবশ্য আগেই জানিয়েছিল, ৬ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এবার ভোট পরবর্তী সময়ে বাহিনী মোতায়েন রাখার সময়সীমা আরও বাড়াল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, কমিশন সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

Central Force: গণনার পর আরও বেশি দিন ধরে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, বড় সিদ্ধান্ত কমিশনের
কেন্দ্রীয় বাহিনী (ফাইল ছবি)Image Credit: twitter
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 12:00 AM
Share

কলকাতা: ভোট মিটে যাওয়ার পরেও বাংলায় মোতায়েন রাখা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন পরবর্তী পরিস্থিতি সামাল দিতে আগামী ১৯ জুন পর্যন্ত বাংলায় রেখে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার ভোটগণনা হয়ে যাচ্ছে। তারপরও ১৯ জুন পর্যন্ত ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হচ্ছে এ রাজ্যে। কমিশন অবশ্য আগেই জানিয়েছিল, ৬ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এবার ভোট পরবর্তী সময়ে বাহিনী মোতায়েন রাখার সময়সীমা আরও বাড়াল নির্বাচন কমিশন। আগামী ১৯ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, কমিশন সূত্র মারফত এমনই জানা যাচ্ছে।

এর মধ্যে ১১৫ কোম্পানি সিআরপিএফ, ১১৮ কোম্পানি বিএসএফ, ১৭ কোম্পানি সিআইএসএফ, ৩৬ কোম্পানি আইটিবিপি ও ৬০ কোম্পানি এসএসবি জওয়ান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

অতীতে বাংলার বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে, ভোট পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের অশান্তি ও গোলামালের অভিযোগ উঠে এসেছে। তা গত বিধানসভা নির্বাচন হোক বা পঞ্চায়েত নির্বাচন… বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ বার বার চর্চায় উঠে এসেছে। এবারের লোকসভা নির্বাচনে তাই আগেভাগে সতর্ক নির্বাচন কমিশন।

বাংলায় যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে শুরু থেকেই পদক্ষেপ করেছে কমিশন। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। বিক্ষিপ্ত কিছু অশান্তি ও গোলমালের ঘটনা ছাড়া, এবারের লোকসভা ভোট বাংলায় মোটের উপর শান্তিপূর্ণই হয়েছে।

তবে এবার ভোট পরবর্তী পরিস্থিতি সামলাতেও বাড়তি সতর্ক কমিশন। ভোট গণনার পর বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সময় সীমা আরও বাড়ানো হল কমিশনের তরফে। সূত্রের খবর, আগামী ১৯ জুন পর্যন্ত বাংলায় মোতায়েন থাকবে ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Follow Us