AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED in Court: ‘বাড়ি-বাড়ি গিয়ে কপি দেবেন, দরকারে সারারাত কাজ করুন’,ED ভর্ৎসনা বিচারকের

ED in Court: সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ২৪ ডিসেম্বরের মধ্যে যাবতীয় চার্জশিট গঠন করতে হবে। কিন্তু আজও তা সম্ভব হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। এরপর আজ এজলাসে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন ইডি আধিকারিকরা। কারণ অভিযুক্তদের আইনজীবীরা আদালতে জানান তাঁরা এখনও পর্যন্ত কোনও নথি হাতে পাননি।

ED in Court: 'বাড়ি-বাড়ি গিয়ে কপি দেবেন, দরকারে সারারাত কাজ করুন',ED ভর্ৎসনা বিচারকের
আদালতের প্রশ্নের মুখে ইডি Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 3:13 PM
Share

কলকাতা: কাজের স্লথগতি নিয়ে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পড়তে হয়েছে আদালতের ভর্ৎসনার মুখে। ফের একবার কোর্টের তোপের মুখে ইডি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন শুনানিতে কেন্দ্রীয় এজেন্সিকে তিরস্কার বিচারকের। মঙ্গলবার আদালতে বিচারক বলেন, “কেন সমস্ত নথি জমা দেননি? আপনাদের জন্য দেরি হচ্ছে।” এই বলে ইডিকে ভর্ৎসনা আদালতের।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ২৪ ডিসেম্বরের মধ্যে যাবতীয় চার্জশিট গঠন করতে হবে। কিন্তু আজও তা সম্ভব হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। এরপর আজ এজলাসে তীব্র ভর্ৎসনার মুখে পড়েন ইডি আধিকারিকরা। কারণ অভিযুক্তদের আইনজীবীরা আদালতে জানান তাঁরা এখনও পর্যন্ত কোনও নথি হাতে পাননি। এরপরই বিচারক প্রশ্ন তোলেন, ‘কেন এখনও নথি বণ্টন করা হল না? প্রয়োজনে সারারাত জেগে কাজ করুন।’

এরপর বিচারক ইডি আধিকারিকদের নির্দেশ দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব পক্ষের আইনজীবীদের বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে কপি দিয়ে আসার। এমনকী স্পষ্ট জানান, ডিজিটাল কপি দিলে হবে না। বুধবার দুপুর আড়াইটের মধ্যে কপি বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে।

Follow Us