AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid In Kolkata: বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১ কোটির বেশি টাকা, সেই ‘সান গ্রুপের’ ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে হাজির ED

Kolkata News: রবিবার সকাল-সকাল মোট পাঁচটা গাড়ি আসে ইডির (ED) আধিকারিকরা। তার মধ্যে তিনটি গাড়ি ভর্তি জওয়ান ছিলেন। ইডির অফিসাররা সকাল ছ'টার সময় প্রবেশ করেন ওই বাড়িটিতে। তারপরই শুরু হয় তল্লাশি। কয়েকদিন আগে এই বাড়ি থেকেই ইডি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছিল।

ED Raid In Kolkata: বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১ কোটির বেশি টাকা, সেই 'সান গ্রুপের' ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে হাজির ED
ইডির তল্লাশিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 19, 2026 | 9:10 AM
Share

কলকাতা: সকাল থেকে জায়গায়-জায়গায় ইডির হানা। রবিবার সাত-সকালে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের দুই ঠিকানায় কেন্দ্রীয় এজেন্সির। তবে শুধু শান্তনু নন, বেহালায় এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান কেন্দ্রীয় এজেন্সির। ‘সান গ্রুপের’ ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার বাড়িতে ইডি হানা। আর্থিক প্রতারণা মামলায়

রবিবার সকাল-সকাল মোট পাঁচটা গাড়ি আসে ইডির (ED) আধিকারিকরা। তার মধ্যে তিনটি গাড়ি ভর্তি জওয়ান ছিলেন। ইডির অফিসাররা সকাল ছ’টার সময় প্রবেশ করেন ওই বাড়িটিতে। তারপরই শুরু হয় তল্লাশি। কয়েকদিন আগে এই বাড়ি থেকেই ইডি প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছিল। তারপর কামদারকে দু’বার ইডির তরফ থেকে  তলবও করা হয়েছিল। যদিও, তিনি হাজিরা দেননি। এখানে উল্লেখ্য, যেদিন ওই টাকা উদ্ধার হয়েছিল, সেই একই দিনে সোনা পাপ্পুর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র।

প্রসঙ্গত, ভোটের আগে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। একবার নয় একাধিকবার চলেছিল তল্লাশি অভিযান। আয়কর হানা দেয় তাঁর বাড়িতে। শুধু দেবাশিস কুমার একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা দেয় এজেন্সি। শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী হিসেবে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার একজন প্রস্তাবক হলেন মিরাজ শাহ। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার। তাঁর বাড়িতে আয়কর দফতরের হানা নিয়ে সরব হয়েছে তৃণমূল। এরপর আজ সকালে একযোগে ফের একবার সক্রিয় এজেন্সি।

Follow Us