AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC: গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR পেশ করতে হবে CBI-কে, নির্দেশ আদালতের

SSC: সিবিআই-এর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য সওয়াল করেন, "এই মামলার তদন্তে আমরা যে যে নথি এবং তথ্য উদ্ধার করেছি তার সবগুলিই স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছি। তারা সেগুলি খতিয়ে দেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।"

SSC: গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া OMR পেশ করতে হবে CBI-কে, নির্দেশ আদালতের
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 19, 2024 | 1:30 PM
Share

কলকাতা: SSC নিয়োগ সংক্রান্ত মামলায় গাজিয়াবাদে থেকে উদ্ধার হওয়া ইলেক্ট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক এবং তার মধ্যে থাকা OMR-সহ সমস্ত নথি আদালতে পেশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ শে জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। যদি পরবর্তী শুনানির দিন কোনও কারণে ইলেকট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হয়, তাহলে মামলা চলাকালীন তা পেশ করতে হবে।

এদিনের শুনানিতে বিচারপতি এটাও স্পষ্ট করে দিয়েছেন,  ইলেক্ট্রনিক ডিভাইস পেশ করা সম্ভব না হলেও তার মধ্যে থাকা নথির কপি পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে। এদিন সিবিআই-এর পাশাপাশি এসএসসি-র কাছে থাকা এই সংক্রান্ত সমস্ত নথিও পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই সংক্রান্ত তথ্য স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে রয়েছে।

আদালত এদিন এটাও স্পষ্ট করে দিয়েছেন, মামলায় যুক্ত কোনও বিতর্কিত চাকরিপ্রাপক তাঁর নিজের OMR দেখতে চাইলে, তিনি আদালতের নজরদারিতে দেখতে পারেন। আদালতের সামনে OMR পেশ নিয়ে মতের অমিল রয়েছে বিতর্কিত চাকরি প্রাপকের আইনজীবীদের।

একাদশ – দ্বাদশের বিতর্কিত চাকরি প্রাপকের দু’জন চান, তাXদের OMR আদালতের সামনে পেশ করা হোক। সেখানেই তিনি একবার তাঁর নিজের OMR পরীক্ষা করে দেখতে চান।

কিন্তু বাকি সমস্ত বিভাগের বিতর্কিত চাকরি প্রাপকরা চান না OMR আদালতের সামনে পেশ করা হোক। তাঁরা এই ডিজিটাল নথির সত্যতা নিয়েই সংশয় প্রকাশ করছেন। তাঁদের আইনজীবীর বক্তব্য, যদি কোনও একজন নির্দিষ্ট মামলাকারী তাঁর OMR দেখতে চান তাহলে আলাদা বিষয়, কিন্তু এটা যেন সবার ক্ষেত্রে প্রযোজ্য না হয়।

শুনানির সময়ে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন,   “NYSA অধিকর্তা এবং প্রাক্তন আধিকারিক পঙ্কজ বনশলকে আমরা জেরা করতে চাই।” তিনি আরও বলেন, “আদালতের নির্দেশে কারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে চাকরি পেয়েছেন সেই তালিকা স্কুল সার্ভিস কমিশন আদালতে পেশ করুক। প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কেউ চাকরি পেতে পারেন না।”

সিবিআই-এর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য সওয়াল করেন, “এই মামলার তদন্তে আমরা যে যে নথি এবং তথ্য উদ্ধার করেছি তার সবগুলিই স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছি। তারা সেগুলি খতিয়ে দেখে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

বিচারপতি দেবাংশু বসাক সওয়াল করেন, “এসএসসি র ওপর আমরা কীভাবে বিশ্বাস করব? এসএসসি বারবার তার অবস্থান বদল করেছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা ভিন্ন অবস্থান নিয়েছেন এই এজলাসেও এসএসসি সর্বশেষ যে হলফনামা দাখিল করেছে সেখানেও তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।” তখন বিচারপতি সিবিআই-কে প্রশ্ন করেন, “পঙ্কজ বনশল কি হেফাজতে রয়েছে?” সিবিআই-এর আইনজীবী জানান, ” না, তাঁকে গ্রেফতার করা হয়নি। কিন্তু তাঁর নাম চার্জশিটে রয়েছে।”

প্রসঙ্গত, গ্রুপ সি নিয়োগ মামলায় ৩৪৭৮টি উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই নিয়োগপত্রগুলি অদ্ভুতভাবে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই উত্তরপত্রগুলিতে নম্বরে কারচুপি রয়েছে বলে অভিযোগ ওঠে।

Follow Us