AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC News: শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার দিনই ‘হাটে হাঁড়ি ভাঙল’ SSC

Kolkata: অনামিকা রায় বলেন, "এগুলি আমাদেরই ওএমআর। কিন্তু সরকার সে সময় মানতেই চায়নি সিবিআই এর উদ্ধার করা ওএমআর আসল। আর যারা সাদা খাতা জমা দিয়েছিলেন তাঁরা বেনিফিট অফ ডাউটের প্রশ্ন তুলেছিলেন। মমতার সরকার এগুলি সেই সময় প্রকাশ করলে আমাদের চাকরিটা থেকে যেত। নতুন সরকার আসতেই প্রকাশ করে দিল।" 

SSC News: শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার দিনই 'হাটে হাঁড়ি ভাঙল' SSC
বড় পদক্ষেপ এসএসসিরImage Credit: Gemini
| Edited By: | Updated on: May 10, 2026 | 2:23 PM
Share

সুমন মহাপাত্র ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট

কলকাতা: OMR শিট! বাংলার প্রতিটি মানুষের সেই দিনটা হয়ত মনে রয়েছে, যেদিন ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছিল। তারপর কম মামলা-মোকদ্দমা হয়নি। আদালত বারেবারে বলেছিল OMR শিট প্রকাশ করতে। যদিও, তৃণমূল আমলে তা প্রকাশ পায়নি। কিন্তু সরকার বদলাতেই চলে এল বড় বদল। প্রকাশ করা হল ওএমআর শিট।

ওয়েমার শিট যে প্রকাশিত হবে, তা আগেই এসএসসির (SSC)-র তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে, শনিবার তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতেই এই বিজ্ঞপ্তি আসে। এসএসসির তরফে জানানো হয়েছে, তদন্ত চলাকালীন সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে, সেখান থেকেই ২০১৬-র পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। এর আগেও লিস্ট প্রকাশ করেছিল হাইকোর্টের নির্দেশে। তবে,তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আসার আগেই এবার আগেভাগে প্রকাশ করল এসএসসি।

চাকরীর পরীক্ষায় দুর্নীতিতে বারেবারে বিদ্ধ হওয়া তৃণমূল সরকারের কাছে OMR দেখতে চাইলেও, সরকারের তরফে দাবি করা হয়েছিল এই OMR সিবিআই উদ্ধার করেছে। কোনও OMR সরকারের কাছে নেই। ফলে ‘বেনিফিট অফ ডাউট’ যার কারণে চাকরি যায় ছাব্বিশ হাজারের। ইতিমধ্যেই প্রত্যেকের কাছে নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হয়েছে। যাতে ক্লিক করে নিজেদের ওএমআর (OMR) তাঁরা দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা। যাঁরা সাদা খাতা জমা দিয়েছিলেন, তাঁরাও যেমন এই ওএমআর দেখতে পাচ্ছেন, তেমনি বাকি পরীক্ষার্থীরাও নিজ-নিজ OMR দেখতে পাচ্ছেন।

চাকরি যাওয়া ববিতা সরকার বলেন, “এটাই পরিবর্তন। আমিই মামলা করেছিলাম ওএমআর চেয়ে সরকার অজুহাত খাড়া করে দেয়নি। আজ নতুন সরকার ওএমআর দিল। এটা আমার ওএমআর। আমি এখন তা দেখতে এবং ডাউনলোড করতে পারছি।” অনামিকা রায় বলেন, “এগুলি আমাদেরই ওএমআর। কিন্তু সরকার সে সময় মানতেই চায়নি সিবিআই এর উদ্ধার করা ওএমআর আসল। আর যারা সাদা খাতা জমা দিয়েছিলেন তাঁরা বেনিফিট অফ ডাউটের প্রশ্ন তুলেছিলেন। মমতার সরকার এগুলি সেই সময় প্রকাশ করলে আমাদের চাকরিটা থেকে যেত। নতুন সরকার আসতেই প্রকাশ করে দিল।”

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?