AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে ছোড়া হল পাথর, ভিডিয়ো শেয়ার করে তৃণমূল সাংসদ লিখলেন…

Stone Hurled at Abhishek Banerjee Residence: রাজ্যে পালাবদলের পর অভিষেকের বাড়ির সামনে থেকে পুলিশ নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ির সামনে গিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গিয়েছে। গতকাল অভিষেকের কালীঘাট রোডের বাড়ির প্রধান গেটে ভিউ কাটার লাগানো হয়।

Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে ছোড়া হল পাথর, ভিডিয়ো শেয়ার করে তৃণমূল সাংসদ লিখলেন...
তাঁর বাড়িতে পাথর ছোড়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: X handle
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 9:35 AM
Share

কলকাতা: রাজ্যে পালাবদলের পর থেকে তাঁর বাড়ির সামনে কৌতূহলী মানুষের ভিড় দেখা গিয়েছে। এবার ‘কালীঘাট তৃণমূলের’ সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর। এক অজ্ঞাতপরিচয় যুবক বাইকে করে এসে পাথর ছুড়ে পালালেন। ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডলে পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন অভিষেক। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এক্স হ্যান্ডলে কী লিখলেন অভিষেক?

মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে একটি মিনিট খানেকের সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ও দুটি ছবি শেয়ার করেছেন অভিষেক। তিনি জানান, মঙ্গলবার সকালে তাঁর পরিবার যে বাড়িতে থাকে, সেই বাড়িতে বাইকে করে এসে এক দুষ্কৃতী বড় পাথর ছুড়ে পালিয়েছেন। তাঁর শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, অভিষেকের বাড়ির সামনে এসে বাইক থামান এক যুবক। মাথায় হেলমেট পরা। যুবকটি বাইক থেকে নেমে কয়েক হাত এগিয়ে আসেন। রাস্তায় পড়ে থাকা একটি পাথর অভিষেকের বাড়ি লক্ষ্য করে ছোড়েন। পাথরটি কোনও কিছুতে ধাক্কা লেগে আবার বাইরে এসে পড়ে। তখন ওই যুবক কয়েক সেকেন্ড অপেক্ষার পর এগিয়ে গিয়ে পাথরটি হাতে তুলে নেন। তারপর অভিষেকের বাড়ি লক্ষ্য করে ছোড়েন। পাথরটি আবার বাইরে এসে পড়ে। বেশ কয়েক সেকেন্ড পাথরটির দিকে তাকিয়ে থাকেন যুবক। তারপর বাইকে চেপে সেখান থেকে চলে যান।

কয়েক সেকেন্ড পর অভিষেকের বাড়ির নিরাপত্তাকর্মীরা বাইরে বেরিয়ে আসেন। অভিষেক জানিয়েছেন, বাড়ির দোতলার জানালার কাচ ভেঙেছে। তিনি প্রশ্ন তোলেন, “পুলিশ কোথায় ছিল? কার নির্দেশে এই দুষ্কৃতী হামলা চালাল এবং নির্দ্বিধায় চলে গেল?”

রাজ্যে পালাবদলের পর অভিষেকের বাড়ির সামনে থেকে পুলিশ নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। হরিশ মুখার্জি রোডে তাঁর বাড়ির সামনে গিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গিয়েছে। গতকাল অভিষেকের কালীঘাট রোডের বাড়ির প্রধান গেটে ভিউ কাটার লাগানো হয়। এবার অভিষেকের পরিবারের লোকজন যে বাড়িতে থাকেন, সেখানে পাথর ছোড়ার ঘটনা ঘটল।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো