AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026, France vs Sweden Score: বিশ্বকাপে ফরাসি বিপ্লব, সুইডেনকে বধ করে শেষ ষোলোয় এমবাপেরা!

Kyllian Mbappe : চলতি বিশ্বকাপে ৬ গোল করে ফেললেন এমবাপে। ছুঁয়ে ফেললেন মেসিকে। একই সঙ্গে কেরিয়ারে মোট ১৮ খানা বিশ্বকাপ গোল হয়ে গেল তাঁর। টপকে গেলেন মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড। তাঁর সামনে এখন শুধুই লিওনেল মেসি। মেসির গোল সংখ্যা ১৯।

FIFA World Cup 2026, France vs Sweden Score: বিশ্বকাপে ফরাসি বিপ্লব, সুইডেনকে বধ করে শেষ ষোলোয় এমবাপেরা!
কিলিয়ান এমবাপেImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 01, 2026 | 10:06 AM
Share

ফ্রান্স – ৩ (এমবাপে ২, বার্কোলা) : সুইডেন – ০ 

নিউ জার্সি : ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল (FIFA World Cup) কি আজও মনে রেখেছেন এমবাপে, দেশঁরা? আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে অসম লড়াই করেও কাতার (Qatar) থেকে খালি হাতে ফিরতে হয়েছিল ফ্রান্সকে (France)। তারপর থেকেই কি নতুন উদ্যমে ফিরেছে তারা? যেভাবে তারা খেলছে, তাতে মনে হয়, এই ফ্রান্স যেন সব হিসেব উল্টে দিতেই এসেছে। রাউন্ড অফ ৩২-এ সুইডেনকে (Sweden) ৩-০ উড়িয়ে দিয়ে রাউন্ড অফ ১৬তে পৌঁছে গেল ফ্রান্স। জোড়া গোল করলেন এমবাপে (Kyllian Mbappe)। গোল পেলেন ব্র্যাডলি বার্কোলাও (Bradley Barcola)। শেষ ১৬তে ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে (Paraguay)। ৫ জুলাই রাত আড়াইটে নাগাদ খেলা হবে এই দুই দলের।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফ্রান্স। ২০ মিনিটে এমবাপে প্রথম গোল করলেও অফসাইডের জন্য তা বাতিল করে দেওয়া হয়। এরপর বেশ কিছু সুযোগ পেলেও তা বারবার ব্যর্থ হয়ে যায় ভাগ্যের দোষে। তবে বিরতির ঠিক আগে ডেম্বেলের পাস থেকে বাঁকানো শটে গোল করেন কিলিয়ান। এই বিশ্বকাপে এই নিয়ে ৫ খানা গোল করে ফেললেন ফরাসি তারকা। দ্বিতীয়ার্ধেও কোনওরকম প্রতিরোধ গড়তে ব্যর্থ হন সুইডেনের খেলোয়াড়রা। ৫৩ মিনিটে বার্কোলার ফিনিশে ২-০ এগিয়ে যায় ফ্রান্স। ৭৪ মিনিটে আবার গোল করলেন এমবাপে। ওলিসের পাস থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

চলতি বিশ্বকাপে ৬ গোল করে ফেললেন তিনি। ছুঁয়ে ফেললেন মেসিকে। একই সঙ্গে কেরিয়ারে মোট ১৮ খানা বিশ্বকাপ গোল হয়ে গেল তাঁর। টপকে গেলেন মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড। তাঁর সামনে এখন শুধুই লিওনেল মেসি। মেসির গোল সংখ্যা ১৯। এছাড়া বিশ্বকাপের নক আউট পর্বেও ১০ খানা গোল করলেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। এর ফলে তিনি ছাপিয়ে গেলেন ব্রাজিলের রোনাল্ডোকেও (৮)।

সুইডেনকে দেখে কখনওই মনে হয়নি, তাদের কাছে কোনও প্রতিরোধের পরিকল্পনা আছে বলে। তারা চেষ্টা করেছে ঠিকই কিন্তু তা ফ্রান্সকে আটকানোর জন্য উপযুক্ত ছিল না। শেষ মুহূর্তে আর্সেনালের তারকা ফুটবলার ভিক্টর গিয়োকারেস গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে, ৩-০ জিতে মাঠ ছাড়ল ফ্রান্স। এবার প্যারাগুয়েকে হারাতে পারলেই তারা পৌঁছে যাবে শেষ আটে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো