AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Student Death Case: দিয়ে দেওয়া হল ডেডলাইন! স্কুলের ‘গাফিলতিতে’ ১২ দিন কোমায় থাকার পর ছাত্রের মৃত্যুতে বড় পদক্ষেপ শুভেন্দু-টিমের

Police Inaction Allegation: ঘটনার সূত্রপাত গত ১৩ মে। কলকাতার বাঁশদ্রোণীর ‘মহাঋষি বিদ্যামন্দির’ স্কুলে আচমকাই অসুস্থ হয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ কুমার নাথ। পরিবারের অভিযোগ, ষষ্ঠ পিরিয়ড পর্যন্ত আয়ুষের অসুস্থতার কথা জানা সত্ত্বেও কোনও ভ্রুক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ।

Kolkata Student Death Case: দিয়ে দেওয়া হল ডেডলাইন! স্কুলের 'গাফিলতিতে' ১২ দিন কোমায় থাকার পর ছাত্রের মৃত্যুতে বড় পদক্ষেপ শুভেন্দু-টিমের
১২ দিন কোমায় থাকার পর মৃত্যু হয় ছাত্রেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2026 | 2:57 PM
Share

কলকাতা: স্কুলের চরম গাফিলতির জেরে প্রাণ গিয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রের। আর এই ঘটনার ১২ দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার না করায়, এবার বিচারের আশায় সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হতে চলেছেন মৃত ছাত্রের পরিবার। শুক্রবার সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে এসে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ জানান মৃত ছাত্রের বাবা আশিস কুমার নাথ।

ঘটনার সূত্রপাত গত ১৩ মে। কলকাতার বাঁশদ্রোণীর ‘মহাঋষি বিদ্যামন্দির’ স্কুলে আচমকাই অসুস্থ হয়ে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ কুমার নাথ। পরিবারের অভিযোগ, ষষ্ঠ পিরিয়ড পর্যন্ত আয়ুষের অসুস্থতার কথা জানা সত্ত্বেও কোনও ভ্রুক্ষেপ করেনি স্কুল কর্তৃপক্ষ। উল্টে দীর্ঘক্ষণ তাকে পেছনের বেঞ্চে বসিয়ে রাখা হয়। ছুটির পর স্কুল থেকে বেরোনোর সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পায় আয়ুষ। এরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে একাধিক হাসপাতালে ঘোরানো হয়। টানা ১১ দিন কোমায় থাকার পর, গত ২৪ মে মৃত্যু হয় ৯ বছরের আয়ুষের।

ছেলের মৃত্যুর পর ২৪ মে নেতাজিনগর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আশিসবাবু। ২৬ মে স্কুলের সামনে ক্ষুব্ধ অভিভাবকরা বিক্ষোভ ও পথঅবরোধ করলে, পুলিশ উল্টে অভিভাবকদের ওপর লাঠিচার্জ করে এবং মিথ্যা মামলায় ফাঁসায় বলে অভিযোগ।

ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ছাত্রের বাবা। লকেট চট্টোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “অবিলম্বে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে বিজেপি নেতৃত্ব থানায় গিয়ে তীব্র প্রতিবাদ জানাবে।” রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি পরিবারের পাশে থাকার এবং পূর্ণ সুবিচারের আশ্বাস দেন।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?