AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

School Pool Car: ভোটের বাংলায় নতুন সমস্যা, ৪ মে অবধি স্কুলে যাবে কীভাবে, তৈরি হল বড় সংশয়

Kolkata Schools: খাস কলকাতায় স্কুলের পড়ুয়াদের বাস থেকে নামিয়ে গাড়ি নিয়ে নেওয়া হয়েছে, এমন অভিযোগও উঠেছে। এ পরিস্থিতিতে পুলকার ও স্কুলবাসের মালিকদের ইউনিয়নগুলি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বাস চালাতে চায় না তারা। কীভাবে স্কুসে যাবে পড়ুয়ারা?

School Pool Car: ভোটের বাংলায় নতুন সমস্যা, ৪ মে অবধি স্কুলে যাবে কীভাবে, তৈরি হল বড় সংশয়
স্কুল নিয়ে অনিশ্চয়তাImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 24, 2026 | 2:39 PM
Share

কলকাতা: প্রথম দফার ভোট শেষ। আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট বাংলায়। ৪ মে ফল প্রকাশ। তার আগে শহরের নামী স্কুলগুলিতে পঠন-পাঠন নিয়ে তৈরি হল বড় সংশয়। স্কুলে যাওয়াই বন্ধ হতে বসেছে। আগামী কয়েকদিন সন্তানকে বাবা-মায়েরা কীভাবে স্কুলে পাঠাবেন বুঝতে পারছেন না। উত্তর নেই স্কুল কর্তৃপক্ষের কাছেও। নির্বাচনী আবহে তাই পঠন-পাঠন প্রশ্নের মুখে পড়েছে। চালু করা হতে পারে অনলাইন ক্লাস।

কেন স্কুলে যাওয়া নিয়ে অনিশ্চয়তা?

ভোট ও পুলিশের চাপে বন্ধ হয়ে যাচ্ছে পুলকার পরিষেবা। স্কুলে যাওয়ার বাস ও পুলকার নির্বাচনের জন্য তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী খাস কলকাতায় স্কুলের পড়ুয়াদের বাস থেকে নামিয়ে গাড়ি নিয়ে নেওয়া হয়েছে, এমন অভিযোগও উঠেছে। এ পরিস্থিতিতে পুলকার ও স্কুলবাসের মালিকদের ইউনিয়নগুলি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত বাস চালাতে চায় না তারা।

জানা যাচ্ছে, ২৭ তারিখ থেকে গাড়ি তুলে নেওয়ার কথা। অভিযোগ, পুলিশ নাকি জোর করে এখন থেকেই গাড়ি সব তুলে নিচ্ছে, তাই বাধ্য হয়ে আজ শুক্রবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে পুলকার পরিষেবা। কার্যত হিসেব করলে ১০ দিন ধরে থাকবে না পুলকার। (আজ শুক্রবার পরিষেবা বন্ধ, তারপর শনি ও রবিবার। সোমবার ২৭ তারিখ থেকে গাড়ি সব ভোটের কাজে লাগানো হবে। গাড়ি হাতে পেতে পেতে ২৯ তারিখ রাত অথবা ৩০ তারিখ হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে পরিষেবা দেওয়া কার্যত সম্ভবপর নয়। মাঝে শনি-রবি, তারপর আবার ৪ মে ভোট গণনা)। পুলকার অ্যাসোসিয়েশন সবাই বেশ ক্ষুব্ধ।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?