AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujit Bose case: রায়দান স্থগিত বলে বিচারপতির ঘর থেকে ফাইল নিয়ে আসার চেষ্টা! সুজিত বসুর মামলায় যা পদক্ষেপ বিচারপতির

HC On Sujit Bose case: গত সোমবার সুজিত বসুর মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পর তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার, ১৮ অগাস্ট আবেদনকারী সুজিত বসুর পক্ষের কোন এক আইনজীবী বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে যান। তাঁর চেম্বারে থাকা ফাইল নিয়ে আসার জন্য তাঁর ব্যক্তিগত সেক্রেটারিকে বলেন।

Sujit Bose case: রায়দান স্থগিত বলে বিচারপতির ঘর থেকে ফাইল নিয়ে আসার চেষ্টা! সুজিত বসুর মামলায় যা পদক্ষেপ বিচারপতির
সুজিত বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 12:26 PM
Share

কলকাতা:  সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। বুধবার  বিচারপতি আদালতে জানালেন, গত সোমবার সুজিত বসুর মামলার শুনানি শেষ হয়ে যাওয়ার পর তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। কিন্তু মঙ্গলবার, ১৮ অগাস্ট আবেদনকারী সুজিত বসুর পক্ষের কোন এক আইনজীবী বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে যান। তাঁর চেম্বারে থাকা ফাইল নিয়ে আসার জন্য তাঁর ব্যক্তিগত সেক্রেটারিকে বলেন।

এদিন আদালতে বিচারপতি বলেন, “ঘটনাটি খুব দুঃখজনক।”  বিষয়টি তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে জানিয়েছেন। তাই এই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। মামলাটি এখন প্রধান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পরবর্তী বিচারপতি ঠিক করবেন, যিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন।

উল্লেখ্য, গত সোমবারের শুনানিতে সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, তাঁর মক্কেলকে অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে। আইনজীবীর যুক্তি, ইডি এই মামলায় সুজিত বসুকে মাস্টার মাইন্ড দেখিয়েছে। অথচ ২০২৪-২৫ সালে সিবিআই-এর চার্জশিটে সুজিতের নামই আসেনি। তাঁর বক্তব্য, সুজিত বসুর বাড়ি তো কলকাতাতেই। তদন্তের স্বার্থে তাঁকে যখনই ডাকা হবে, তিনি আসবেন। সুজিত বসুর আইনজীবী আদালতে সওয়াল করেন, এই ধরনের কাজ ইডি কোনওভাবেই জাস্টিফায়েড করতে পারে না। কিন্তু তারপরই বিচারপতি রায়দান স্থগিত রাখেন বিচারপতি শুভ্রা ঘোষ। কিন্তু তারপর দিনই এই ঘটনা।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য