AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: ‘ট্রাফিকের সমস্যা হচ্ছে’, বললেন DC, পাল্টা সুকান্তদের যুক্তি…

Sukanta Majumdar: উল্লেখ্য, আজ কয়েকজন গৃহহীনকে সঙ্গে নিয়ে ভবানী-ভবনের সামনে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ঘরছাড়াদের কথা বলানোর জন্য সেখানে পৌঁছলেন তিনি।

Sukanta Majumdar: 'ট্রাফিকের সমস্যা হচ্ছে', বললেন DC, পাল্টা সুকান্তদের যুক্তি...
ধর্নায় সুকান্তরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 16, 2025 | 7:27 PM
Share

কলকাতা: ঘণ্টা খানেক অতিক্রান্ত। এখনও ঠায় বসিয়ে ভবানী-ভবনের সামনে বসে রয়েছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে ঘরছাড়ারা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা না করে কোনওভাবেই সরবেন না তাঁরা। পরিষ্কার বক্তব্য সুকান্তদের।

এ দিন, ভবানী-ভবনের সামনের বৈঠকে সুকান্ত মজুমদাররা বসে রয়েছেন। কিন্তু রাজীব কুমার এখনও আসেননি। বিজেপির প্রতিনিধি দলকে সেখান থেকে উঠে যাওয়ার কথা বলেন। এ প্রসঙ্গে  DC বলেন, “ট্র্যাফিকের সমস্যা হচ্ছে।” তখন বিজেপি নেতৃত্ব বলেন, “ঘরছাড়ারা মালদহ থেকে এসেছেন। আর আপনারা ট্র্যাফিকের কথা বলছেন।” একইসঙ্গে এও বলা হয়, “ডিজি মিটিংয়ে ব্যস্ত থাকলে মিটিং শেষ না হ‌ওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা জানি, উনি নবান্নে কতক্ষণ থাকেন আজ।”

উল্লেখ্য, আজ কয়েকজন গৃহহীনকে সঙ্গে নিয়ে ভবানী-ভবনের সামনে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে ঘরছাড়াদের কথা বলানোর জন্য সেখানে পৌঁছলেন তিনি। সুকান্ত ছাড়াও রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়। তবে সুকান্ত সহ বিজেপির প্রতিনিধি দলকে ভবানী ভবনে ঢোকার আগেই আটকায় পুলিশ। তাদের দাবি,আগাম অনুমতি না নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে এভাবে দেখা করা সম্ভব নয়। এরপর সেই নিয়েই বিজেপি নেতাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের