Suvendu Adhikari: ‘বাংলাদেশ থেকে ডেইলি ফোন আসছে’, কার ফোন পাচ্ছেন শুভেন্দু?
Suvendu Adhikari: শুধু বাংলাদেশ নয়, ফোন এসেছে পাকিস্তান থেকেও! দিল্লির বিস্ফোরণের ঠিক তিনদিন পর এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে ফোন আসে। তবে পুলিশের কাছে কোনও অভিযোগ জানাননি তিনি।
বাংলার গ্রামেও পৌঁছেছে এনআইএ টিম। মুর্শিদাবাদে বুধবার চলেছে তল্লাশি। সন্দেহভাজনদের কাছে এমন একজনের ফোন নম্বর পাওয়া গিয়েছে, যিনি মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা, পেশায় পরিযায়ী শ্রমিক। এসবের মাঝেই বড় অভিযোগ শুভেন্দুর।
পাকিস্তান থেকে থ্রেট কল এসেছে বলে দাবি বিরোধী দলনেতার। তবে পাকিস্তান থেকে বলা হলেও নম্বরটি নাকি সৌদি আরবের। আর সেই ফোন যখন শুভেন্দুর কাছে এসেছে, তার আগেই দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে গিয়েছে। ইতিমধ্যেই হুমকি ফোন পাওয়ার কথা নির্দিষ্ট জায়গায় জানিয়ে দিয়েছেন শুভেন্দু। কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি।
Follow Us
Latest Videos
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?

