AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: যাদবপুর থেকে ‘উদ্বেগজনক ভিডিয়ো’ এসেছে মুখ্যমন্ত্রীর দফতরে, পোস্ট করলেন শুভেন্দু

আর্টস ডিভিশন বয়েজ হস্টেলের ভিতর আপত্তিকর, সমাজবিরোধী, দেশবিরোধী দেয়াল লিখন পাওয়া গিয়েছে বলে উল্লেখ করেছেন শুভেন্দু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে তদন্ত শুরু করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari: যাদবপুর থেকে 'উদ্বেগজনক ভিডিয়ো' এসেছে মুখ্যমন্ত্রীর দফতরে, পোস্ট করলেন শুভেন্দু
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 24, 2026 | 10:53 PM
Share

কলকাতা: এসএফআই ও এবিভিপি-র সংঘর্ষকে কেন্দ্র করে সদ্য উত্তাল হয় যাদবপুর। তৈরি হয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় থেকে কিছু ভিডিয়ো তাঁর দফতরে এসেছে, যা উদ্বেগজনক। এসব বন্ধ করতে হবে বলেও বার্তা দেন তিনি।

নবান্নে সাংবাদিক বৈঠকে যাদবপুর প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আর্টস হস্টেল থেকে কিছু অভিযোগ সিএমও-তে এসেছে। কিছু ছবি, ভিডিয়ো এসেছে। ছাত্ররাই অভিযোগ জানিয়েছেন। ভাইস চান্সেলরকে পাঠাচ্ছি। কিছু ছবি, স্লোগান আছে, যা ঠিক নয় দেশের জন্য।” কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “এইসব চলবে না। এত ক্ষমতা কেউ দেয়নি। অ্যাকশন নেব। রাষ্ট্রবাদীরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। ওরা বানায়নি।”

আর্টস ডিভিশন বয়েজ হস্টেলের ভিতর আপত্তিকর, সমাজবিরোধী, দেশবিরোধী দেয়াল লিখন পাওয়া গিয়েছে বলে উল্লেখ করেছেন শুভেন্দু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে তদন্ত শুরু করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই ধরনের দেওয়াল লিখন রয়েছে কি না, তাব নিশ্চিত করতে আর্টস ডিভিশন বয়েজ হোস্টেলে গিয়ে খতিয়ে দেখতে হবে। বিষয়টির সত্যতা পাওয়া গেলে, কারা জড়িত তাদের চিহ্নিত করতে হবে।

Follow Us