Suvendu Adhikari on Recruitment: তৃতীয়ায় বড় ঘোষণা, ৪৫১৮৫ শূন্যপদে নিয়োগের অনুমোদন মিলল ক্যাবিনেটে
Recruitment in West Bengal: তৃতীয়ার দিন সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা করেছেন শুভেন্দু। ঘোষণা ছিল বন্ধ চা বাগানের জন্যও। ২১ টি চা বাগান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে উৎসবের জন্য সেখানে অতিরিক্ত ৫০ কেজি চাল আর ৫ হাজার টাকা করে শ্রমিকদের দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নয়া দিল্লি: পুজোর মুখে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhiakri)। বুধবার নবান্নে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আরও ৪৫ হাজারের বেশি নিয়োগে অনুমোদন দেওয়া হচ্ছে। স্কুলশিক্ষা দফতর, পুলিশ সহ বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
নিয়োগ নিয়ে কী কী ঘোষণা, একনজরে
টেকনিক্যাল এডুকেশন বিভাগে নিয়োগ- ১৮৮৬
ডেপুটি কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, লেডি কনস্টেবল সহ পুলিশ বিভাগে নিয়োগ-৯৯৬।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে নিয়োগ-৭১১৯।
স্কুলশিক্ষা দফতরে মোট নিয়োগ করা হবে ৩৩১৯৯ শূন্যপদে।
প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ- ৪৪৩২
আপার প্রাইমারির শূন্যপদে নিয়োগ-৬০৫২
স্কুলের সহ শিক্ষক পদে নিয়োগ- ১২,৩৪৩
পাস গ্রেড শিক্ষক নিয়োগ- ১০৩২।
পিজি শিক্ষক নিয়োগ-২৩
প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা পদে নিয়োগ- ৪৩৯৪
মোট ৪৫১৮৫ অর্থ দফতর অনুমোদন দিল।
এছাড়াও তৃতীয়ার দিন সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা করেছেন শুভেন্দু। ঘোষণা ছিল বন্ধ চা বাগানের জন্যও। ২১ টি চা বাগান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে উৎসবের জন্য সেখানে অতিরিক্ত ৫০ কেজি চাল আর ৫ হাজার টাকা করে শ্রমিকদের দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
