Suvendu Adhikari: ‘চারিদিকে ছারপোকা… হালকাভাবে নেবেন না’, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University: সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালে জ্ঞানেশ কুমার ইস্যুতে কনভেনশনে উপস্থিত থাকবেন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। উপস্থিত থাকবেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যও। তার আগেই এই বার্তা দিতেন শুভেন্দু।

কলকাতা: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ সহ একাধিক দাবিতে আন্দোলন শুরু হয়েছে দিল্লি ও মুম্বইতে। প্রতিবাদের আঁচ পড়তে চলেছে কলকাতাতেও। তার আগে আন্দোলনকারীদের নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার উত্তীর্ণতে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বার্তা দিয়েছেন তিনি।
সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালে জ্ঞানেশ কুমার ইস্যুতে কনভেনশনে উপস্থিত থাকবেন আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। উপস্থিত থাকবেন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যও। তার আগেই এই বার্তা দিতেন শুভেন্দু। তিনি বলেন, “চারদিকে অনেক ছারপোকা বেরিয়েছে। হালকাভাবে নেবেন না। অপারেশন সিঁদুরের দিন এরা মিছিল বের করে বলেছিল, যুদ্ধ নয়, শান্তি চাই, পাকিস্তানে জল বন্ধ হল কেন, মোদীজি জবাব দাও। এই শক্তিতে সমূলে উৎপাটন করতে হবে।”
সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, নির্বাচন কমিশনার ইস্যুতেই এই কনভেনশন হতে চলেছে যাদবপুরে। তিনি বলেন, “জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার লিস্টকে প্রভাবিত করার কাজ করাল, তাদের শাস্তির দাবিতে গোটা দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আগামিদিনে এটা আরও বাড়বে। আগামী ১০ অক্টোবর এসএফআই, ডিওয়াইএফএআইএ-এর কর্মসূচি আছে দিল্লিতে। তার আগে ৭ ও ৮ অক্টোবর দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মতামত নেওয়া হবে।” এছাড়া, ককরোচ জনতা পার্টিও কলকাতায় প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তারা যোগাযোগ করেছে বলে সূত্রের খবর।
