AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Suvendu Adhikari: তৃণমূলের পাশাপাশি CPIM-কেও ছাড়বেন না শুভেন্দু, কেন পয়েন্ট করে করে বললেন

CM corruption warning: বিধানসভায় দাঁড়িয়ে মূলত তৃণমূল আমলের দুর্নীতি নিয়েই কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। আর তখনই তাঁর মুখে উঠে আসে সিপিএম-এর কথা। সিপিএম-কে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, "এ রাজ্যে এখন যাঁরা বড় বড় জ্ঞান দিচ্ছেন, তাঁরাও ছিলেন। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম-কেও ছাড়ব না। 

CM Suvendu Adhikari: তৃণমূলের পাশাপাশি CPIM-কেও ছাড়বেন না শুভেন্দু, কেন পয়েন্ট করে করে বললেন
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 6:04 PM
Share

কলকাতা:  কেবল তৃণমূলকে নয়, সিপিএম-কেও চরম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতিতে অভিযুক্ত কাউকেই রেয়াত করা হবে না, পুরনো সমস্ত দুর্নীতির ফাইল গর্ত খুঁড়ে বার করা হবে বলে হুঁশিয়ারি দিলেন তিনি।

বিধানসভায় দাঁড়িয়ে মূলত তৃণমূল আমলের দুর্নীতি নিয়েই কথা বলছিলেন মুখ্যমন্ত্রী। আর তখনই তাঁর মুখে উঠে আসে সিপিএম-এর কথা। সিপিএম-কে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, “এ রাজ্যে এখন যাঁরা বড় বড় জ্ঞান দিচ্ছেন, তাঁরাও ছিলেন। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম-কেও ছাড়ব না।

সিপিএম-কে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  “২০১১ সালের পর কমপ্রোমাইজ করে নিলেন, অনুমতি দিতে পারেননি, ভাবছেন, এই ২-৩ মাস খুব চাপ রয়েছি আমরা। তারপর আস্তে আস্তে নরম্যাল হয়ে যাবে।” মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে রাখেন, “নরম্যাল হবে না।” তবে তিনি এও বলেন, “সমীর জানা, সমর মুখোপাধ্যায়ের মতো ভদ্র লোকদের কোনও চিন্তা নেই।” দুর্নীতিগ্রস্ত সকল তৃণমূল-সিপিএম নেতাদের ভবিষ্যৎ কী করবেন, সেটাও বলে রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাকিদের জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাব, চার্জশিট করাব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, যত অবৈধ সম্পত্তি ১৫ বছরে করেছেন অকশন করাব, সেল করাব।” আর সেই কারণেই প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর কমিশন গঠন করছেন বলেও জানিয়ে দেন তিনি।

Follow Us