AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tala Prattoy: টালা প্রত্যয়ে পুরোটাই সবার জন্য খোলা, চোরবাগান থেকে শিক্ষা নেওয়ার পর বড় সিদ্ধান্ত

Tala Prattoy Durga Puja: বিধায়ক রীতেশ তিওয়ারি বলেন, "পুরস্কার পাওয়ার দৌড়ে শিল্পীরাই পুজো কমিটিগুলোকে প্রভাবিত করেন। শিল্পের সমালোচনা করছি না, তবে এমন আধুনিকতা, এমন সৃজনশীলতা নিয়ে আমরা কী করব, যেখানে মানুষকে বাঁচানো না যায়। কেন আলো কম রাখা হবে, কেন মা দুর্গাকে আলাদাভাবে দেখানো হবে!

Tala Prattoy: টালা প্রত্যয়ে পুরোটাই সবার জন্য খোলা, চোরবাগান থেকে শিক্ষা নেওয়ার পর বড় সিদ্ধান্ত
টালা প্রত্যয়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2026 | 5:50 PM
Share

কলকাতা: শহরের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম টালা প্রত্যয়। এবারও ওই মণ্ডপ দেখতে কাতারে কাতারে যাচ্ছেন দর্শনার্থীরা। প্রতি বছরের মতো এবারও ভিড় বাড়ছে প্রতিদিন। চোরবাগানের ঘটনার পর যখন দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখন টালা প্রত্যয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হল। তুলে দেওয়া হল ভিআইপি লাইন।

এবার টালা প্রত্যয়ের পুজোর দায়িত্বে রয়েছেন বিধায়ক রীতেশ তিওয়ারি। তিনি জানিয়েছেন, পুলিশের পরিদর্শনের পর, পরামর্শ অনুযায়ী তিনি আলো বাড়িয়ে দিয়েছেন মণ্ডপে। বিধায়ক বলেন, “পুরস্কার পাওয়ার দৌড়ে শিল্পীরাই পুজো কমিটিগুলোকে প্রভাবিত করেন। শিল্পের সমালোচনা করছি না, তবে এমন আধুনিকতা, এমন সৃজনশীলতা নিয়ে আমরা কী করব, যেখানে মানুষকে বাঁচানো না যায়। কেন আলো কম রাখা হবে, কেন মা দুর্গাকে আলাদাভাবে দেখানো হবে! অন্ধকারের শিল্প দেখানোর কোনও প্রয়োজন নেই।”

তিনি আরও জানান, ইতিমধ্যেই মণ্ডপে আলো বাড়িয়ে দেওয়া হয়েছে। ভিআইপি লাইন তুলে দেওয়া হয়েছে। পুরো অংশটাই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। ফলে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের আর কোনও সমস্যায় পড়তে হবে না বলে মনে করেন তিনি।

তবে মণ্ডপ বন্ধ রাখা হচ্ছে না বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে টালা প্রত্যয় কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ রাখা হলেও রবিবার সন্ধ্যা থেকে ঠাকুর দেখা যাবে সেখানে।

Follow Us