Taratala: কচু পাতার ওপর জল! তারাতলার এই ভয়ঙ্কর দুর্ঘটনার নেপথ্যের কারণ শুনলে চমকে যাবেন! রিপোর্ট সামনে
Taratala Warehouse Collapse: লোহার বিমের সঙ্গে আটকানোই হয়নি স্ক্রু! কেবল একটা টিনের সঙ্গে আরেকটা টিন স্ক্র দিয়ে লাগানো হয়েছিল। সেই কারণেই কংক্রিট ঢালাইয়ের ওজন ধরে রাখতে পারেনি টিনগুলো। ঢালাইয়ের অল্প সময়ের মধ্যেই সিমেন্ট বালির মিশ্রণ টিন থেকে পিছলে হুড়মুড়িয়ে পড়ে যায়।

কলকাতা: প্রথম থেকেই নির্মাণপদ্ধতি নিয়েই প্রশ্ন উঠছিল। তারাতলার বিপর্যয়ে এবার সামনে এল বিস্ফোরক তথ্য। ওই গোডাউনে ঢালাইয়ের সময়ে ন্যূনতম বৈজ্ঞানিক পদ্ধতিই মানা হয়নি। খোলা টিনের ওপর তৈরি হচ্ছিল কংক্রিটের ঢালাই। তদন্তকারীদের প্রাথমিক রিপোর্টে তেমনটাই উল্লেখ রয়েছে। যে টিনের ওপর কংক্রিটের ঢালাই হয়েছিল, সেগুলো সম্পূর্ণ খোলা অবস্থায় ছিল। লোহার বিমের সঙ্গে আটকানোই হয়নি স্ক্রু! কেবল একটা টিনের সঙ্গে আরেকটা টিন স্ক্র দিয়ে লাগানো হয়েছিল। সেই কারণেই কংক্রিট ঢালাইয়ের ওজন ধরে রাখতে পারেনি টিনগুলো। ঢালাইয়ের অল্প সময়ের মধ্যেই সিমেন্ট বালির মিশ্রণ টিন থেকে পিছলে হুড়মুড়িয়ে পড়ে যায়।
গোডাউন নির্মাণের ক্ষেত্রে নকসায় যে ক্রটি ছিল, সেটা প্রথম দিনই ধরা পড়েছিল। এবার প্রাথমিক তদন্তে উঠে এল এই ভয়ঙ্কর কারণ। তিন তলার যে অংশটা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল, টিনের ওপর কংক্রিটের ঢালাই হচ্ছিল। বিশ্লেষকদের মতে, কচু পাতায় জল ঢাললে যেরকম পিছলে যায়, ঠিক তেমনটাই হয়েছে এক্ষেত্রে। ঢালাইয়ের ক্ষেত্রে ৮ এমএম রড ব্যবহার করা হয়েছিল। মনে করা হচ্ছে, এতটা বড় ছাদে ঢালাইয়ের ক্ষেত্রে এটা যথেষ্ট নয়। ঢালাইয়ের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক রকমের মশলা ব্যবহার করা হয়েছিল। মাঝখান থেকে ধসে পড়েই লোহার বিমগুলো ভেঙে যায়।
তারাতলা বিপর্যয়ের পঞ্চম দিনে উঠে এল ভয়ঙ্কর তথ্য। এখনও পর্যন্ত এই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় এখনও একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
