Central Force: বেজে গেল দামামা, রাত পোহালেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী?

Central Force: উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারিই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই রাজ্যেই আসবে কেন্দ্রীয় বাহিনী। ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বীরভূমে আসছে ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি, কলকাতায় ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১২ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনেই কেবল ৪ কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি বাহিনী থাকবে। 

Central Force: বেজে গেল দামামা, রাত পোহালেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী?
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, ফাইল ফোটোImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 26, 2026 | 2:06 PM

কলকাতা: আগামিকাল অর্থাৎ শুক্রবারই কি রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী? সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে পূর্ব মেদিনীপুরে। কলকাতায় মোতায়েন হবে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই বাংলায় মোতায়েন হবে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মালদহে হতে পারে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারিই রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগেই রাজ্যেই আসবে কেন্দ্রীয় বাহিনী। ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বীরভূমে আসছে ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি, কলকাতায় ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১২ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনেই কেবল ৪ কোম্পানি বাহিনী, পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি বাহিনী থাকবে।

বাকি প্রায় সব জেলাতেই ১০-এর নীচে কেন্দ্রীয় বাহিনী থাকবে। জানা যাচ্ছে, আপাতত ২৪০ কোম্পানি বাহিনী আসছে বাংলায়। এর পরের ধাপে আরও ৪০ কোম্পানি বাহিনী, তারপর আরও ২০০ কোম্পানি বাহিনী আসবে। ইতিমধ্যেই জানা গিয়েছে, বাংলার উদ্দেশে আসার জন্য ট্রেনে উঠে পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামী পরশু দিনও কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে।

এসআইআর-এর তালিকা যেদিন প্রকাশিত হচ্ছে, সেদিন রাজ্যে টহল দেবে বাহিনী। সাধারণত কেন্দ্রীয় বাহিনী রাজ্যে যবে আসে, তার ১-২ দিন পরই তাদের নির্দিষ্ট জেলায় মোতায়েন করা হয়। ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তারা রুটমার্চ করেন। এসআইআর-এর তালিকা প্রকাশের দিন কোথাও কোথাও বিক্ষোভ হতে পারে, সেরকম আশঙ্কা থাকছে, মনে করা হচ্ছে, সেদিনও টহলদারি করতে পারে।