AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain in Durga Puja: পুজোয় বৃষ্টি নিয়ে বড় আপডেট আলিপুরের, নিস্তার কি মিলবে বর্ষাসুরের হাত থেকে?

Rain in Durga Puja: এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। বিশেষত কলকাতায় ১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। তবে ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতার কিছু এলাকায়।

Rain in Durga Puja: পুজোয় বৃষ্টি নিয়ে বড় আপডেট আলিপুরের, নিস্তার কি মিলবে বর্ষাসুরের হাত থেকে?
প্রতীকী ছবিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 6:15 PM
Share

কলকাতা: পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই পুজোয়। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। সম্ভাবনা নেই একটানা বৃষ্টির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। একইসঙ্গে হওয়া অফিসের কর্তারা এও জানাচ্ছেন শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সামগ্রিকভাবে অনেকটাই কম থাকছে। 

এদিনও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু জেলায়। উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কলকাতাতেও এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিকর আবহাওয়া থাকছে আগামী কয়েকদিন। 

এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। বিশেষত কলকাতায় ১০ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকছে। তবে ১১ ও ১২ অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতার কিছু এলাকায়। একইসঙ্গে আগামী কয়েকদিন রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৮৩ থেকে ৯৬ শতাংশের আশপাশে। 

Follow Us