AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast: ২ ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভিজবে এই জেলাগুলি

Rain Forecast: এদিন শ্রীনিকেতনের তাপমাত্রা উঠে যায় ৪১.৮ ডিগ্রি সেললিয়াসে। মালদহে ৪১.৮ ডিগ্রি, দমদমে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে ৪ মে পর্যন্ত এই দহন জ্বালা চলবে।

Rain Forecast: ২ ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভিজবে এই জেলাগুলি
বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
| Edited By: | Updated on: May 01, 2024 | 8:51 PM
Share

কলকাতা: তীব্র দহনের মধ্যে এদিনই সুখবরটা শুনিয়েছিল আবহাওয়া দফতর। সপ্তাহ ঘুরলেই একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এদিকে এরইমধ্যে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।  পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। কিছু সময় আগেই এই পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

এদিকে বুধবার দহন জ্বালায় জ্বলেছে গোটা বঙ্গ। কলাইকুণ্ডার তাপমাত্রা উঠে গিয়েছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াসে। পানাগড়ের তাপমাত্রা ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। পুরুলিয়ার ৪৪.১ ডিগ্রি সেলসিয়াসে। মেদিনীপুরের ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসে। কৃষ্ণনগরের ৪২.২ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুরের ৪২.০ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে ৪২ ডিগ্রি। 

অন্যদিকে এদিন শ্রীনিকেতনের তাপমাত্রা উঠে যায় ৪১.৮ ডিগ্রি সেললিয়াসে। মালদহে ৪১.৮ ডিগ্রি, দমদমে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে ৪ মে পর্যন্ত এই দহন জ্বালা চলবে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে একাধিক জেলায়। তবে রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলাতেও থাকছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

Follow Us