AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shamik Bhattacharya: ‘একটা বিচ্যুতি হয়েছে…’, বিজেপি নেত্রীর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন শমীক

Ranaghat BJP Leader: রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস সম্প্রতি  তালপুকুরপাড়া ইন্দ্রা কলোনিতে একটি জুয়ার আসরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ সম্প্রচার করেছিলেন। এই নিয়ে বেশ হইচই হয়। এরপরই জুয়ার আসরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Shamik Bhattacharya: 'একটা বিচ্যুতি হয়েছে...', বিজেপি নেত্রীর গ্রেফতারি নিয়ে মুখ খুললেন শমীক
পিয়ালী বিশ্বাসকে নিয়ে কী বললেন শমীক ভট্টাচার্য।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Nov 23, 2026 | 7:51 PM
Share

নদিয়া: জগন্নাথ সরকারের পর এবার শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসের পাশে দলীয় নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতিও এবার জানালেন যে পিয়ালী বিশ্বাসের পাশেই রয়েছে দল। পুলিশকেই নিশানা করলেন শমীক ভট্টাচার্য।

রানাঘাটের বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস (Piyali Biswas) সম্প্রতি তালপুকুরপাড়া ইন্দ্রা কলোনিতে একটি জুয়ার আসরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ সম্প্রচার করেছিলেন। এই নিয়ে বেশ হইচই হয়। এরপরই জুয়ার আসরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পিয়ালী বিশ্বাসের বিরুদ্ধে মারধর, মাথা ফাটিয়ে দেওয়া, পা ভেঙে দেওয়া এবং তোলাবাজির উদ্দেশে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। তাঁকে আদালতে তোলা হয়। পুলিশের কাছে অভিযোগকারীর চিকিৎসার রিপোর্ট এবং তোলাবাজি সংক্রান্ত তথ্যপ্রমাণ চেয়ে পাঠিয়েছিল। তবে অভিযোগের সঙ্গে উপযুক্ত তথ্য প্রমাণ না থাকায় জামিন মঞ্জুর করে রানাঘাটের আদালত।

পিয়ালী বিশ্বাসের গ্রেফতারির পরই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সাংসদ জগন্নাথ সরকার। তিনি ফেসবুকে দীর্ঘ পোস্ট করে লিখেছিলেন যে পিয়ালী প্রতিবাদী মুখ, তাঁর পাশে থাকা উচিত। এবার রানাঘাটের বিজেপি নেত্রীর হয়ে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

এ দিন তিনি বলেন, “একটা বিচ্যুতি হয়েছে, ভুল হয়েছে। ওখানে পুলিশ ভুল কাজ করেছে। পুলিশের বিবৃতিতেই বোঝা যাচ্ছে ওখানে জুয়ার আড্ডা চলছিল। আমরা রাজ্যে প্রান্তিক মানুষের স্বার্থে, যেকোনও মানুষের জীবন-যৌবনের স্বার্থে জুয়া মুক্ত করতে চাই।”

Follow Us