AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool councilor: শো-কজের উত্তর দিলেন সচিন, চিঠিতে কী লিখলেন?

TMC: প্রসঙ্গত উল্লেখ্য, নারকেলডাঙায় একের পর এক ঝুপড়ি পুড়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সমানেই সচিনকে নিয়ে ওঠে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ ওঠে চোর স্লোগানও। মেয়রের সামনেই তাঁরা দাবি করেন, ওই জায়গা কার্যত দখল করে রেখেছেন সচিন।

Trinamool councilor: শো-কজের উত্তর দিলেন সচিন, চিঠিতে কী লিখলেন?
কী উত্তর দিলেন তৃণমূল কাউন্সিলর?Image Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 8:01 PM
Share

কলকাতা: আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল নারকেলডাঙার রেলকোয়ার্টার বস্তি। এই ঘটনায় প্রকাশ্যে এসেছিল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সূত্রের খবর, এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শো-কজ নোটিস ধরানো হয় পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংয়ের কাছে। সেই শো-কজের উত্তর দিলেন সচিন।

সূত্রের খবর, সেদিনের ঘটনার বিষয়ে উল্লেখ করে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে সচিন। তাঁর দ্বারা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাঁর জন্য দুঃখ প্রকাশ করেছে। জানা যাচ্ছে, ক্ষমা চাওয়ার সেই চিঠি ঊর্ধ্বতন দলীয় নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, নারকেলডাঙায় একের পর এক ঝুপড়ি পুড়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সমানেই সচিনকে নিয়ে ওঠে গুচ্ছ-গুচ্ছ অভিযোগ ওঠে চোর স্লোগানও। মেয়রের সামনেই তাঁরা দাবি করেন, ওই জায়গা কার্যত দখল করে রেখেছেন সচিন। ঝুপড়ি করতে নাকি টাকাও নিতেন তিনি। প্রতি ঝুপড়ি পিছু দুই থেকে তিন লক্ষ টাকা নেওয়া হত বলে অভিযোগ সচিনের বিরোধী গোষ্ঠীর লোকজনের। মেয়র চলে যাওয়ার পর নারকেলডাঙা থানার সামনে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হন সচিন। বিষয়টি কানে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। শো-কজ করা সচিনকে। শুধু তাই নয়, সচিন ও তাঁর বিরোধী গোষ্ঠী পাপ্পু খানকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ধমক দেন তাঁদের। এরপর আজ শো-কজের উত্তর দেন সচিন।

Follow Us
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ ফের জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
মন্ত্রী হিসেবে কী ভূমিকা? আজ ক্লাসে বিজেপি সরকারের মন্ত্রীরা
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
গ্রেফতার অশোকনগর পুরসভার চেয়ারম্যান
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
মদনের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথি ও টাকা মিলেছে, খবর সূত্রের
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
বেলেঘাটায় রাস্তার উপরে প্রাসাদপম বাড়ি, ঠিকাদার সঞ্জীবের বাড়িতেও ED
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজেই অভিষেকের বাড়িতে পুলিশ, কেন?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
অভিষেকের কালীঘাটের বাড়িতে আবার গেল সিআইডি, কোন প্রসঙ্গে হানা?
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
CID-র প্রশ্নে বেশ কয়েকবার মেজাজ হারান অভিষেক, খবর সূত্রের
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা নথি TV9 বাংলার হাতে
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া
কবে স্পিকারকে চিঠি দিয়েছেন বিক্ষুব্ধ সাংসদরা? জানালেন জগদীশ বসুনিয়া