AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC-CPIM-Congress Agitation: চোরবাগানের ঘটনার পর গিরিশ পার্ক থানায় বিরল ছবি, একই সময়ে উড়ল তিন পতাকা

Chorbagan incident: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে যেভাবে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাতে অব্যবস্থার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানায় হাজির হয়েছেন বিরোধী দলগুলি। কার্যত একই সময়ে গিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। কুণাল ঘোষ দাবি করেন, এরকম একটি ঘটনায় বিক্ষোভ হবে, এটাই স্বাভাবিক।

TMC-CPIM-Congress Agitation: চোরবাগানের ঘটনার পর গিরিশ পার্ক থানায় বিরল ছবি, একই সময়ে উড়ল তিন পতাকা
একযোগে বিক্ষোভ তিন দলেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 18, 2026 | 4:59 PM
Share

কলকাতা: চোরবাগানের ঘটনার (Chorbagan Incident) পর সামনে এল বিরল রাজনৈতিক ছবি। এক পংক্তিতে দাঁড়িয়ে তিন দল। থানার সামনে উড়ছে তিন দলের পতাকা। একদিকে দাঁড়িয়ে কুণাল ঘোষ, অন্যদিকে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের প্রতিনিধিরা। কিছুটা দূরেই বসে আছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। কাছে কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দাঁড়িয়ে আছে কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা।

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজো মণ্ডপে যেভাবে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাতে অব্যবস্থার অভিযোগ তুলে গিরিশ পার্ক থানায় হাজির হয়েছেন বিরোধী দলগুলি। কার্যত একই সময়ে গিয়ে এদিন বিক্ষোভ দেখান তাঁরা। কুণাল ঘোষ দাবি করেন, এরকম একটি ঘটনায় বিক্ষোভ হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক দলই সেটা মনে করেছেন বলে এসেছে।

তিন দল যৌথভাবে প্রতিবাদ করছে কি না, প্রশ্ন করাতে কুণাল ঘোষের বক্তব্য, তাঁরা পৃথক পৃথকভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন। বেলেঘাটার বিধায়ক, আমরা কোনও মৃত্যু নিয়ে রাজনীতি করি না। প্রভাব খাটিয়ে কোনও অনিয়ম হলে, তা নিয়ে তো আওয়াজ উঠবেই। তাঁর মতে, প্রকৃত গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিগুলো যে কোনও ইস্যুতে এক হবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে, বাম নেতা শতরূপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “গিরিশ পার্ক থানায় একটি গেট আছে, তাই একসঙ্গে বিক্ষোভ দেখানো হচ্ছে। তিনটে গেট থাকলে আলাদা আলাদা বিক্ষোভ দেখানো হত।”

এই প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “একটা দুঃখের ঘটনা ঘটেছে। এর মধ্যে এইসব শকুনের রাজনীতি বন্ধ করা উচিৎ।”

Follow Us