AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Worker Murder: বাংলাদেশে পালানোর আগেই নিউটাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুনে’ গ্রেফতার মূল অভিযুক্ত কমল-সহ ৪

TMC Leader Arrested Murder Case: জমি নিয়ে পুরনো বিবাদের পাশাপাশি বিজেপি  ভোট প্রচার করায় বিজেপির বুথ সভাপতি মধু মন্ডলের পাথরঘাটা গ্রাম পন্চায়েতের প্রাক্তন সদস্য বর্তমান সদস্যা চামেলি মন্ডলের স্বামী কমল মণ্ডলের। মধুকে ফোন করে ডেকে কমল দুষ্কৃতীদের দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ।

BJP Worker Murder: বাংলাদেশে পালানোর আগেই নিউটাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে 'খুনে' গ্রেফতার মূল অভিযুক্ত কমল-সহ ৪
এলাকায় উত্তেজনাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 06, 2026 | 11:42 AM
Share

কলকাতা: বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার নিউটাউনের তৃণমূল নেতা কমল মণ্ডল-সহ গ্রেফতার ৪।  সীমান্তবর্তী এলাকা বনগাঁ গোপালনগর কল্যাণপুর এলাকা থেকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর,  বাংলাদেশে চম্পট দিতে গিয়ে সীমান্ত এলাকা গোপালনগর থেকে ভোর রাতে কমল মণ্ডলকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। তার সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জমি নিয়ে পুরনো বিবাদের পাশাপাশি বিজেপি  ভোট প্রচার করায় বিজেপির বুথ সভাপতি মধু মন্ডলের পাথরঘাটা গ্রাম পন্চায়েতের প্রাক্তন সদস্য বর্তমান সদস্যা চামেলি মন্ডলের স্বামী কমল মণ্ডলের। মধুকে ফোন করে ডেকে কমল দুষ্কৃতীদের দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রামবাসীরা উত্তেজিত হয়ে কমল মণ্ডলের বাড়ি ভাঙচুর করে।

উত্তেজিত জনতার ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চার্জ করে। ঘটনাস্থলে যান বিধায়ক পিযূষ কানোড়িয়া। অবিলম্বে কমলের গ্রেফতারের দাবি তুলেছিলেন তিনি। রাতারাতিই পুলিশের জালে ধরা পড়ে বালিগড়ির খুনের ঘটনার মূল অভিযুক্ত।

প্রসঙ্গত, ৪ তারিখ ভোট ঘোষণার পরই বালিগুড়ি ভাঙার মোড়ে মধু মণ্ডলের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী কমল মণ্ডল এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ব্যাপক মারধর করা হয়। মধুকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত বিজেপি কর্মীর স্ত্রী বলেন, “কোনও ঝামেলা হয়নি, ভোটের দিন কিছু হয়নি, হঠাৎ কী হল! ও অনেকদিন ধরে বিজেপি, কেন মারল, সেটা আগে ও বলুক!” দিলীপ ঘোষের বক্তব্য, “তৃণমূলকে স্বভাবটা পাল্টাতে হবে। ওদের বুঝতে হবে, বিজেপি চুপ করে রয়েছে।”

Follow Us