AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: রাতে কুণালের ‘বিস্ফোরক’ পোস্ট, আজ সকাল থেকে মোবাইলের সুইচ অফ…

Kunal Ghosh: এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কুণাল ঘোষের সঙ্গে। কিন্তু সকাল থেকেই কুণাল ঘোষের ফোনের সুইচ বন্ধ। প্রসঙ্গত বৃহস্পতিবার শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন হলেও সেখানে দেখা যায়নি কুণালকে। আবার রাত ৯টা ৯-এ এক্স হ্যান্ডেলে এই পোস্ট। সব মিলিয়ে জোর চর্চা শুরু।

Kunal Ghosh: রাতে কুণালের 'বিস্ফোরক' পোস্ট, আজ সকাল থেকে মোবাইলের সুইচ অফ...
কুণাল ঘোষ। Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 01, 2024 | 11:50 AM
Share

কলকাতা: নাম না করে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক কুণাল ঘোষ। তবে দলেরই কোনও নেতা যে তাঁর নিশানায়, তা স্পষ্ট এই পোস্টে। কুণাল লিখেছেন, ‘নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর। সারাবছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি, অভিষেক, দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না।’ নিঃসন্দেহে লোকসভা ভোটের আবহে শাসকদলের মুখপাত্রের এমন মন্তব্যে জোর চর্চা শুরু হয়েছে।

এমনও খবর, এক্স হ্যান্ডেলে নিজের ‘বায়ো’তেও বদল এনেছেন কুণাল। সেখানে কোনও রাজনৈতিক পরিচয়ের উল্লেখ নেই। নিজেকে শুধুই ‘জার্নালিস্ট’ ও ‘সোশ্যাল অ্যাক্টিভিস্ট’ বলে লিখেছেন তিনি। তাঁরই ঘনিষ্ঠদের একাংশ বলছেন, সাংবাদিক ও সমাজকর্মীর বাইরেও কুণালের প্রোফাইলে উল্লেখ থাকত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পরিচিতি। শুক্রবার সকাল থেকে যা ‘উধাও’।

এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয় কুণাল ঘোষের সঙ্গে। কিন্তু সকাল থেকেই কুণাল ঘোষের ফোনের সুইচ বন্ধ। প্রসঙ্গত বৃহস্পতিবার শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন হলেও সেখানে দেখা যায়নি কুণালকে। আবার রাত ৯টা ৯-এ এক্স হ্যান্ডেলে এই পোস্ট। সব মিলিয়ে জোর চর্চা শুরু।

যদিও এ নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, “একজন ব্যক্তি যেভাবে নিজের ব্যক্তিগত পরিচিতি দিতে চান, সেই পরিসরটাকে সকলেরই সম্মান করা উচিত। আমি সেই সম্মান জানিয়েই বলছি এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে পারব না।”

Follow Us