Kalyan Chaubey: কল্যাণ চৌবের আহ্বানে ময়দানে একে একে হাজির মদন মিত্র, অজিত বন্দ্যোপাধ্যায়রা
Maidan Politics: অজিত, মদনরা ময়দান আর রাজনীতিকে একসঙ্গে মেলাতে নারাজ। মন্ত্রী তাপস রায়ের সাফ দাবি, 'ময়দানকে রাজনীতিমুক্ত করেই ছাড়ব।' মিলন উৎসবে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের পাশে বসে থাকতে দেখা গেল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ময়দান রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে।

কলকাতা: পিঠ বাঁচাতে ময়দানকে আশ্রয় তৃণমূলের! কল্যাণ চৌবের ডাকে সংবর্ধনা অনুষ্ঠানে বিজেপির নেতা, মন্ত্রীদের সঙ্গে হাজির তৃণমূলের নেতারাও। মন্ত্রী তাপস রায়, ক্ষুদিরাম টুডু, অশোক দিন্দাদের সঙ্গে এক মঞ্চে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কেও। অনুষ্ঠানে হাজির ছিলেন মদন মিত্র, দেবাশিস কুমারও।
অজিত, মদনরা ময়দান আর রাজনীতিকে একসঙ্গে মেলাতে নারাজ। মন্ত্রী তাপস রায়ের সাফ দাবি, ‘ময়দানকে রাজনীতিমুক্ত করেই ছাড়ব।’ মিলন উৎসবে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের পাশে বসে থাকতে দেখা গেল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ময়দান রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে।
আইএফএ সভাপতি তথা মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজনৈতিক লোক আসবে-যাবে। আমি তো রোজই আসি। আমাকে প্রশ্ন করা অবান্তর।” কল্যাণ চৌবের সাড়া দেওয়ার বিষয়টি স্বাভাবিক বলেই দাবি করেছেন তিনি। অন্যদিকে, তাপস রায় বলেন, ময়দানকে রাজনীতিমুক্ত করেই ছাড়ব।
