AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Mondal Arrest: ১৩ দিন পুরীতে ঘাপটি মেরেও হল না লাভ, হোটেল থেকে STF তুলে নিল ‘রাজপ্রাসাদের’ মালিক তৃণমূলের দিলীপকে

Puri: দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন অভিযুক্ত। এরপর আজ অর্থাৎ বুধবার পুরীর হোটেল 'ব্লু লিলি' থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, পুরীতে প্রায় তেরো দিন লুকিয়ে ছিলেন তিনি। একটি হোটেল নয়, একাধিক হোটেলে তিনি ছিলেন। সর্বশেষে তাঁর লোকেশন ট্রাক করে বেঙ্গল STF গ্রেফতার করেছে তাঁকে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে তাঁকে। তবে শুধু দিলীপ একা নয়, একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলেও।

Dilip Mondal Arrest: ১৩ দিন পুরীতে ঘাপটি মেরেও হল না লাভ, হোটেল থেকে STF তুলে নিল 'রাজপ্রাসাদের' মালিক তৃণমূলের দিলীপকে
দিলীপ মণ্ডল, তৃণমূল বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 27, 2026 | 12:26 PM
Share

কলকাতা: বাড়ির ভিতর গুহা। যদিও বাড়ি বলা ভুল, এক কথায় তাঁর রয়েছে রিসর্ট। যার ছবি প্রকাশ্যে আসতেই ধাঁধিয়ে গিয়েছিল চোখ। কিন্তু এটা যার বাড়ি সেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ছিলেন বেপাত্তা। খোঁজ চলছিল তাঁর। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হল তাঁকে।

দিলীপের বিরুদ্ধে কী অভিযোগ?

বিধানসভা ভোটের পর একটি বিজয় মিছিল বা প্রকাশ্য সভা থেকে তিনি বিরোধীদের (বিশেষত বিজেপি নেতাদের) উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘর এবং সম্পত্তি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন। এমনকী, যাঁরা বিজেপিকে ভোট দিয়েছে বা বিজেপির হয়ে কাজ করেছে,তাঁদের বিষ্ণুপুর এলাকায় থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। তারপর অভিযোগ দায়ের হয় থানায়। কিন্তু খোঁজ পাওয়া যায়নি তাঁর।

কোথা থেকে কীভাবে গ্রেফতার?

দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন অভিযুক্ত। এরপর আজ অর্থাৎ বুধবার পুরীর হোটেল ‘ব্লু লিলি’ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, পুরীতে প্রায় তেরো দিন লুকিয়ে ছিলেন তিনি। একটি হোটেল নয়, একাধিক হোটেলে তিনি ছিলেন। সর্বশেষে তাঁর লোকেশন ট্রাক করে বেঙ্গল STF গ্রেফতার করেছে তাঁকে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে তাঁকে। তবে শুধু দিলীপ একা নয়, একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলেও।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কীভাবে তিনি এই সম্পত্তি করলেন, কোথা থেকে এত সম্পত্তি তাঁর হল, কেন তিনি এই উস্কানিমূলক মন্তব্য করলেন সবটাই তদন্ত করা হবে।

Follow Us