AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee on post: সেই দুপুর থেকে থানায়, বিকেলে বেরিয়ে মুখ খুললেন অভিষেক

এরপর ফের তিনি বলেন, "আমি বিজেপিকে বাংলা বিরোধী কেন বলি? কারণ গত ৫ বছরে একজনেরও বাড়ির টাকা কেন্দ্র দেয়নি। বাংলা ছাড়া সকলকে দিয়েছে। ওরা ঈশ্বরচন্দ্রকে আক্রমণ করেছে, সুভাষচন্দ্রকে বামপন্থী প্রোডাক্ট বলেছে। বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নষ্ট করেছে। এই জন্য বাংলা বিরোধী বলেছি।"

Abhishek Banerjee on post: সেই দুপুর থেকে থানায়, বিকেলে বেরিয়ে মুখ খুললেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 5:20 PM
Share

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গুজরাটি ভাবাবেগে আঘাতের অভিযোগ। ভবানীপুর থানায় তলব করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek banerjee)। তিন ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তারপর থানা থেকে বেরতেই এই তদন্ত নিয়ে মুখ খুললেন তিনি।

এ দিন অভিষেক বলেন, “তদন্তকারী আধিকারিকরা নিজেদের কাজ করছেন। আর আধিকারিকরা যখন ডেকেছেন আমি গিয়েছি, এড়িয়ে যাইনি। আমি তো পালিয়ে যাইনি কোথাও। আমায় বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ডাকা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে যাচ্ছি। ভবিষ্যতেও ডাকলে যাব। একটা পোস্টের ভিত্তিতে তাদের যা জিজ্ঞাসাবাদ করার ছিল করেছে। আমি গিয়েছি।”

এরপর ফের তিনি বলেন, “আমি বিজেপিকে বাংলা বিরোধী কেন বলি? কারণ গত ৫ বছরে একজনেরও বাড়ির টাকা কেন্দ্র দেয়নি। বাংলা ছাড়া সকলকে দিয়েছে। ওরা ঈশ্বরচন্দ্রকে আক্রমণ করেছে, সুভাষচন্দ্রকে বামপন্থী প্রোডাক্ট বলেছে। বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নষ্ট করেছে। এই জন্য বাংলা বিরোধী বলেছি।”

নিজের পোস্টের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন, “আমি গুজরাটি গ্যাং কেন বলেছি? আমি অমিত মাল্যব্যর বক্তব্যকে উদ্ধৃত করে বলেছি। উনি বলেছেন, বাংলা বলে কোনও ভাষা নেই। বাংলাদেশি ভাষা আছে। বাংলাদেশি ভাষা মানে? কারা গুজরাটি গ্যাং সেটা তদন্তকাীদের বলেছি।”

গত ২ মে ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ অমিত মালব্য তোলেন সোশ্যাল মিডিয়া। সেই পোস্টে তিনি ‘জ্ঞানেশ কুমার’ ও ‘গুজরাটি গ্যাং’ বলে দুটি শব্দ ব্যবহার করেন। এ ছাড়াও ওই পোস্টে তিনি লিখেছিলেন, ১০ টা জীবন কেটে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলে কেউ কোনও আঁচড় কাটতে পারবে না। সেই পোস্টের জন্যই ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

Follow Us