Abhishek Banerjee: অভিষেকের নিরাপত্তায় কাঁচি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠকের পরই বড় সিদ্ধান্ত

Abhishek Banerjee Security Review: গত ১৫ বছর রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। সেইসময় অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। জেড প্লাস নিরাপত্তা পান অভিষেক। হরিশ মুখোপাধ্যায় রোডে তাঁর বাড়ির সামনে কয়েকদিন আগেও কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকত। ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসের সামনেও ছিল কড়া নিরাপত্তা।

Abhishek Banerjee: অভিষেকের নিরাপত্তায় কাঁচি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম বৈঠকের পরই বড় সিদ্ধান্ত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কি কমানো হবে?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 11, 2026 | 9:31 PM

কলকাতা: তিনি মন্ত্রী নন। একজন সাংসদ। তাঁর জেড প্লাস নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা কমল। অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরই জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহার করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনে যেমন নিরাপত্তা বরাদ্দ হওয়ার কথা, সেই নিরাপত্তা ব্যবস্থাই পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে প্রথমবার শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তখনই উঠে আসে ভিআইপিদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। সেখানেই ভিআইপি হিসেবে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও উঠে আসে। সাধারণত সাংসদরা জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান না। প্রশাসনিক সূত্রের খবর, এই মুহূর্তে অভিষেকের জেড প্লাস নিরাপত্তার আদৌ প্রয়োজন কি না, তা খতিয়ে দেখতে বলা হয়।

অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে-

গত ১৫ বছর রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। সেইসময় অভিষেকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। জেড প্লাস নিরাপত্তা পান অভিষেক। হরিশ মুখোপাধ্যায় রোডে তাঁর বাড়ির সামনে কয়েকদিন আগেও কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকত। ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসের সামনেও ছিল কড়া নিরাপত্তা। বিধানসভা ভোটে বিজেপির জয়ের পর অভিষেকের বাড়ি ও অফিসের সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এবার প্রশাসন পর্যালোচনা করে দেখে অভিষেকের জেড প্লাস নিরাপত্তার আদৌ প্রয়োজন রয়েছে কি না। সেই পর্যালোচনার পরই অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়।   

এদিকে এদিন নবান্নে পুলিশ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, “পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রশাসনের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ ও দক্ষ প্রশাসন দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি অটুট রয়েছে।”

Follow Us