AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal on Mukul: ‘মুকুলদা সাড়া দিক’, হাসপাতাল থেকে ফিরেই মন খারাপ কুণালের

Kunal on Mukul: প্রসঙ্গত, শেষবার ২০২৩ সালের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মুকুল রায়কে। তবে তারপর আর প্রকাশ্য কোনও রাজনৈতিক মঞ্চ বা সমাবেশে তাঁকে আর দেখা যায়নি। কিন্তু, বঙ্গ রাজনীতির কারবারিরা যে তাঁকে ভালই মিস করছে তা প্রায়শই বোঝা যায়।

Kunal on Mukul: ‘মুকুলদা সাড়া দিক’, হাসপাতাল থেকে ফিরেই মন খারাপ কুণালের
কী লিখলেন কুণাল? Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 05, 2024 | 10:29 PM
Share

কলকাতা: বেশ কিছুদিন ধরেই শরীরটা ভাল নেই, তার উপর বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ নিজের বাড়িতে বাথরুমে যেতে গিয়ে পড়ে যান মুকুল রায়। তারপর থেকেই ভর্তি বাইপাসের দাসের বেসরকারি হাসপাতালে। পড়ে যাওয়ার পরেই দফায় দফায় করছিলেন বমি। হারিয়ে ফেলেছিলেন জ্ঞান।  উদ্বেগ বেড়েছিল গোটা পরিবারের। দ্রুতে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। তারপর থেকে সেখানেই ভর্তি। চলছে চিকিৎসা। জ্ঞান এখনও ফেরেনি। একসময় যিনি বাংলার রাজনীতির ‘চাণক্য’ বলে পরিচিত ছিলেন তিনিই এখন কার্যত রাজনীতি থেকে শত যোজন দূরে। যদিও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রাক্কালে বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন মুকুল রায়। কখনও অর্জুন সিং, কখনও পার্থ ভৌমিক, কখনও অধীর রঞ্জন চৌধুরী, দেখা করতে গিয়েছেন বঙ্গ রাজনীতির পাড়ার সব তাবড় তাবড় নেতারা। এবার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফিরেই ফেসবুকে দিলেন মন খারাপের পোস্ট। 

মুকুলের একসময়ের পুরনো সতীর্থ কুণাল লিখছেন, ‘মুকুল রায়কে দেখে এলাম। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। চোখ বুজে শুয়ে। শুভ্রাংশু কয়েকবার ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা।’ তবে মুকুলকে দেখে যে কুণালের মনটাও ভাল না তা পোস্টের ছত্রে ছত্রেই স্পষ্ট। আরও লিখছেন, ‘অতিসক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মতপার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।’

প্রসঙ্গত, শেষবার ২০২৩ সালের ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে দেখা গিয়েছিল মুকুল রায়কে। তবে তারপর আর প্রকাশ্য কোনও রাজনৈতিক মঞ্চ বা সমাবেশে তাঁকে আর দেখা যায়নি। কিন্তু, বঙ্গ রাজনীতির কারবারিরা যে তাঁকে ভালই মিস করছেন তা প্রায়শই বোঝা যায়। এরইমধ্যে কিছুদিন আগে মুকুল রায়ের একটি ছবি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায় শরীর একদমই প্রায় ভেঙে গিয়েছে তাঁর। তারপরও তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। এবার কাঁচরাপাড়ার বাড়িতে পড়ে যাওয়ার পর থেকেই শুরু নতুন চর্চা। 

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ