AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Annapurna Yojana: অন্নপূর্ণা নিয়ে নতুন আপডেট, এবার বিধায়কদের বড় দায়িত্ব দিলেন শুভেন্দু

Suvendu Adhikari on Annapurna Yojana: শনিবার বিধানসভা অধিবেশনের আগে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠকে বিধায়কদের উদ্দেশে বলেন, "অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়।"

Annapurna Yojana: অন্নপূর্ণা নিয়ে নতুন আপডেট, এবার বিধায়কদের বড় দায়িত্ব দিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্য়মন্ত্রী
| Edited By: | Updated on: Jul 25, 2026 | 6:07 PM
Share

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে নানারকম বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ জুলাই মাসে টাকা পেয়েছেন। কারও অ্যাকাউন্টে আবার টাকাই ঢোকেনি। সেইসব আবেদন খতিয়ে দেখার কাজ চলছে। এরই মধ্যে অগাস্টে কারা তিন হাজার টাকা পাবেন, সেই নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আবহে বিধায়কদের আসরে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। অন্নপূর্ণা (Annapurna Yojana Payment) নিয়ে কী নির্দেশ দিলেন তিনি?

বিধায়কদের কী বললেন শুভেন্দু?

শনিবার বিধানসভা অধিবেশনের আগে বিজেপির পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বৈঠকে বিধায়কদের উদ্দেশে বলেন, “অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় এক লক্ষ টাকারও বেশি এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাঁদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে।”

যোগ্য-অযোগ্যদের বাছাইয়ে দায়িত্ব বিধায়কদের?

এরপরই শুভেন্দু জানান, এবার বিধায়কদেরও দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ” শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না। বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে। বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। কী কী ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করতে আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে।” অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় যোগ্য-অযোগ্যদের বাছাইয়ে এবার দায়িত্ব দেওয়া হল বিধায়কদের।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুলাই মাসে ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা। প্রায় ২৬ লক্ষ আবেদন বাদ দেওয়া হয়েছে। অগাস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় আবেদন করা যাবে।

Follow Us