AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBBSE Madhyamik Result 2026 Date: রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোথায়-কীভাবে দেখবেন জানুন

Madhyamik Result: চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি।

WBBSE Madhyamik Result 2026 Date: রাত পোহালেই মাধ্যমিকের ফল প্রকাশ, কোথায়-কীভাবে দেখবেন জানুন
মাধ্যমিকের ফল প্রকাশImage Credit: PTI
| Updated on: May 07, 2026 | 6:44 PM
Share

কলকাতা: আগামী শনিবার শপথ নেবে দেশের নতুন সরকার। আর তার আগে শুক্রবার প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার সকালে ফল ঘোষণা করবে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করবেন পর্ষদ সভাপতি।

মাধ্যমিক সম্পর্কিত তথ্য

চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা দেয় প্রায় ৯ লক্ষ ৭১ হাজার পরীক্ষার্থী। ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি। আর ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজারের বেশি।

ফল প্রকাশে কেন দেরী?

এপ্রিল মাসে দু দফায় ভোট হয়েছে বাংলায়। আর ভোটের ফল ঘোষণা হয় গত ৪ মে। শিক্ষকরাও ভোটের দায়িত্বে ছিলেন। তাই পর্ষদ সূত্রে জানানো হয় যে ফল প্রকাশ হবে ভোটের পর। সব পরীক্ষার্থীর সকল বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছিল আগেই। এবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল।

কোথায় কখন দেখবেন ফলাফল

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল।

TV9 বাংলা ডিজিটালের ওয়েব পোর্টালে দেখতে পাবেন ফলাফল। www.TV9bangla.com-এ লগ ইন করুন। নির্দিষ্ট লিংকে, নাম ও রোল নম্বর দিলেই দেখা যাবে ফলাফল।

এছাড়া, পর্ষদের ওয়েবসাইটেও দেখা যাবে ফলাফল। www.wbbsedata.com ও www.wbbse.wb.gov.in- এই দুই ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। প্লে স্টোর থেকে iResults, Madhyamik Results, Edutips App ডাউনলোড করেও রেজাল্ট দেখতে পাবেন।

Follow Us
IPAC নিয়েই বড় সন্দেহ স্বর্ণকমলের, দলের বিপদ দেখতে পাচ্ছেন তিনি
IPAC নিয়েই বড় সন্দেহ স্বর্ণকমলের, দলের বিপদ দেখতে পাচ্ছেন তিনি
'ফিঙ্গার ক্রসড', কীসের আশঙ্কা রচনার?
'ফিঙ্গার ক্রসড', কীসের আশঙ্কা রচনার?
চন্দ্রনাথের চালকের শরীরে কোথায় গুলি, সামনে এল স্ক্যান রিপোর্ট
চন্দ্রনাথের চালকের শরীরে কোথায় গুলি, সামনে এল স্ক্যান রিপোর্ট
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?