Jahangir Khan vs Ajay Pal Sharma: ‘ও সিঙ্ঘম হলে আমরা পুষ্পা রাজ, ঝুকেগা নেহি’, ভোটের মুখে অজয়কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জাহাঙ্গির

TMC candidate Jahangir Khan sparks controversy: অজয় পাল শর্মার পরিচিতি আবার দেশ জোড়া। এমনিতে যোগী রাজ্যের পুলিশ অফিসার। এনকাউন্টার স্পেশ্যালিস্ট হিসাবেই পরিচিত ২০১১ সালের এই আইপিএস অফিসার। বর্তমানে প্রয়াগরাজে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে আছেন।

Jahangir Khan vs Ajay Pal Sharma: ‘ও সিঙ্ঘম হলে আমরা পুষ্পা রাজ, ঝুকেগা নেহি’, ভোটের মুখে অজয়কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জাহাঙ্গির
জোর চর্চা রাজনৈতিক আঙিনায় Image Credit source: TV 9 Bangla GFX

Apr 28, 2026 | 1:23 PM

কলকাতা: একজন যদি সিঙ্ঘম হয়ে থাকেন তাহলে আর একজন বলছেন তিনি পুষ্পা, ঝুঁকেগা নেহি। পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে এ ভাষাতেই হুঙ্কার দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর সাফ কথা, কে কোন এনকাউন্টার স্পেশালিস্ট আমরা জানি না। আমরা ওয়ান্টেড বই দেখেছি সলমন খানের, কিক দেখেছি, জনতার আদালত দেখেছি। আমাদের ধমকে চমকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবে না।”

এরপরই হুঙ্কারের ধার আরও বাড়িয়ে ফলতার তৃণমূল প্রার্থী আরও বলেন, “আমরা পুষ্পা রাজ। ঝুকেগা নেহি। মৃত্যু মেনে নেব না। কিন্তু দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না। ওনার চমকানো কতটা বাড়তে থাকে দেখা যাক। তারপর আমরা দেখছি। আমাদের এলাকার মা-বোনেরা উত্তেজিত হচ্ছে। ওরা যখন এক হয়ে ঝাঁটাপেটা করবে তখন বুঝতে পারবে।” জাহাঙ্গিরের দাবি, দেশের পয়সা খরচ করে দিল্লি থেকে অফিসারদের নিয়ে এসে ডায়লগ দিচ্ছে আর চমকাচ্ছে। এতে কোনও কাজ হবে না। ফলতার গণদেবতা ২৯ তারিখে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপির জমানত জব্দ করবে। 

প্রসঙ্গত, অজয় পাল শর্মার পরিচিতি আবার দেশ জোড়া। এমনিতে যোগী রাজ্যের পুলিশ অফিসার। এনকাউন্টার স্পেশ্যালিস্ট হিসাবেই পরিচিত ২০১১ সালের এই আইপিএস অফিসার। বর্তমানে প্রয়াগরাজে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে আছেন। ২০২৪ সালের মহাকুম্ভ মেলায় তিনি নোডাল অফিসার ছিলেন। ২০২৫ সালে পেয়েছেন স্বর্ণপদক। পেশায় পুলিশ কিন্তু দাঁতের ডাক্তারও বটে। পাতিয়ালা কলেজ থেকে ডেন্টাল সার্জেনের ডিগ্রি রয়েছে তাঁর। এখন ভোটের আবহে দুষ্কৃতীদের বিষদাঁত কতটা ভাঙতে পারেন এই আইপিএস সেটাই দেখার। 

Follow Us