AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update Today: ‘এগিয়ে বাংলা’, দিল্লি-রাজস্থানকে বলে-বলে দিল ‘গোল’

Weather Update Today: এ দিকে, বাংলার এই অবস্থা দেখে মনে হচ্ছে প্রকৃতির ময়দানে চলছে অন্য 'রেস'। বাংলা এগিয়ে গিয়েছে। পিছিয়েছে দিল্লি। এ বার দিল্লির আগেই ৪০ ডিগ্রি ছোঁয়ার পথে কলকাতা। এখনও পর্যন্ত গরমের দাপট বাড়েনি দিল্লি-রাজস্থানে।

Weather Update Today: 'এগিয়ে বাংলা', দিল্লি-রাজস্থানকে বলে-বলে দিল 'গোল'
গরমে হাঁসফাঁস অবস্থাImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 17, 2024 | 11:32 AM
Share

কলকাতা: পয়লা বৈশাখের পর থেকে চড়চড় করে বেড়েছে গরম। দহনের জ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গে। একদিকে উত্তরবঙ্গে যখন ঝড়-শিলাবৃষ্টি হচ্ছে সেই সময় গরমের দাপটে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমের জেলাগুলির অবস্থা আরও খারাপ। ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রা বলছে হাওয়া অফিস।

এ দিকে, বাংলার এই অবস্থা দেখে মনে হচ্ছে প্রকৃতির ময়দানে চলছে অন্য ‘রেস’। বাংলা এগিয়ে গিয়েছে। পিছিয়েছে দিল্লি। এ বার দিল্লির আগেই ৪০ ডিগ্রি ছোঁয়ার পথে কলকাতা। এখনও পর্যন্ত গরমের দাপট বাড়েনি দিল্লি-রাজস্থানে। গতকাল জয়সলমেরের তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ৪২.৮ ডিগ্রির গরমে পুড়েছে বাংলার পানাগড়।

মঙ্গলবার দিল্লির তাপমাত্রা ছিল মাত্র ৩৫.৮ ডিগ্রি। কলকাতার পারদ ৩৯.৪ ডিগ্রিতে পৌঁছেছে। দ্রুত ৪০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা। ৪৪ ডিগ্রির গরম সইতে হতে পারে পশ্চিমাঞ্চলকে।দহন থেকে রেহাই নেই মালদহ, দুই দিনাজপুরেরও। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা যেমন মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকারই সম্ভাবনা। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিং বাদ দিয়ে উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কিছু কিছু জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?