AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Winter: সোমবার থেকে পুরোপুরি ঘুরে যেতে পারে আবহাওয়ার খেলা, কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর

West Bengal Weather: বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার দাপট ভালই দেখা যাচ্ছে। যার প্রভাবে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। মাঘ মাসের প্রথম তিন দিন শীতের স্পেল জারি থাকলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে ঘুরে যাবে হাওয়া।

West Bengal Winter: সোমবার থেকে পুরোপুরি ঘুরে যেতে পারে আবহাওয়ার খেলা, কী পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর
কী বলছে পূর্বাভাস? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2026 | 10:34 PM
Share

কলকাতা: বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং। কিন্তু সোমবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরেই। হাওয়া অফিস বলবছে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে ভালই শীতের আমেজ বজায় থাকবে। কিন্তু সোমবার থেকে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে পারদ। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ফলে মাঘের শুরুতেই শীতের দাপট কমার ইঙ্গিত যে মিলছে তা বলাই যায়। 

বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার দাপট ভালই দেখা যাচ্ছে। যার প্রভাবে বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। মাঘ মাসের প্রথম তিন দিন শীতের স্পেল জারি থাকলেও আগামী সপ্তাহ থেকেই ধীরে ধীরে ঘুরে যাবে হাওয়া। তবে শীত চলে যাওয়ার আগে বিগত কয়েক সপ্তাহের মতোদক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি একই থাকলেও শনিবার থেকে সোমবারের মধ্যে কুয়াশার ঘনত্ব আরও বেশ কিছুটা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। 

কুয়াশার দাপট সবথেকে বেশি দেখা যাবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়তে পারে এই জেলাগুলি। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলোতেও ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে যান চলাচলে কিছুটা সমস্যা হতে পারে। একই অবস্থা হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগামী শনি ও রবিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট সবথেকে বেশি থাকবে। 

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?